ঢাকা    মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
বুড়িগঙ্গা

ওমর ফারুক কাওসারের নেতৃত্বে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতা-কর্মীরা। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ওমর ফারুক কাওসার।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর কাকরাইল থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতা-কর্মীরা অংশ নেন। মোটরসাইকেলের দীর্ঘ বহর নিয়ে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত শেষে কর্মসূচিটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় ওমর ফারুক কাওসার বলেন,  'দেশনায়ক তারেক রহমানের যেকোনো নির্দেশনা বাস্তবায়নে যুবদলের নেতা-কর্মীরা সদা প্রস্তুত। দেশের স্বার্থবিরোধী সব চক্রান্ত রুখে দিতে এবং দলের লক্ষ্য ও কর্মসূচি বাস্তবায়নে যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করবে।'

তিনি আরো বলেন, 'নেতা-কর্মীদের দীর্ঘদিনের ত্যাগ, তিতিক্ষা ও সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলকে আরও শক্তিশালী ও গতিশীল সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য সংগঠনের প্রতিটি থানা ও ওয়ার্ডের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।'

ওমর ফারুক কাওসার আরও বলেন, 'যুবদলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার পাশাপাশি নেতা-কর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সংগঠনকে আরও সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।'

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসভাপতি জিকরুল হাসান, মনির খান, হুমায়ুন কবির, রনি আহমেদ, উজ্জ্বল হোসেন, আহসান হাবীব, আব্দুল্লাহ আল মামুন, মাসুম আহাদ, রুবেল মাহমুদ ও খোরশেদ আলম রকি।

এ ছাড়া কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাহসান রেজা, সাবেক সহসাধারণ সম্পাদক খন্দকার রাজ্জাকুর রহমান রাজ, শামীম হোসেনসহ ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা শোভাযাত্রায় অংশ নেন।

উল্লেখ্য, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট  জিয়াউর রহমান জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিএনপির যুবসংগঠন হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিয়ে আসছে। সংগঠনটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৭ ও ২৮ অক্টোবর দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। ঘোষিত কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, শোভাযাত্রা, স্বেচ্ছায় রক্তদান, বিনা মূল্যে চিকিৎসাসেবা এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম।

বুড়িগঙ্গা

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

ওমর ফারুক কাওসারের নেতৃত্বে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x