ঢাকা    মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

এসএসসিতে আবারও সুনামগঞ্জ জেলার সেরা ছাতক সাউথ ওয়েস্ট সালেহ আহমেদ স্কুল অ্যান্ড কলেজের সাফল্যে লাভ

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে সুনামগঞ্জ জেলায় ২০২৬ সালের অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফলে প্রতি বছরের ন্যায় এবারও সাফল্যের ধারা অব্যাহত রেখেছে ছাতক উপজেলার জাউয়া বাজারে সাউথ ওয়েস্ট ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক পরিচালিত সাউথ ওয়েস্ট সালেহ আহমেদ স্কুল অ্যান্ড কলেজ।

প্রতিষ্ঠানটির কৃতিত্বপূর্ণ ফলাফলে ছাতক উপজেলার সুনাম আরও বৃদ্ধি পেয়েছে।এবার প্রতিষ্ঠানটি থেকে মোট ৯২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধিত ছিল। এর মধ্যে ১ জন অনুপস্থিত এবং পরীক্ষায় অংশ নেওয়া ৯১ জনের মধ্যে ৮৮ জন উত্তীর্ণ হয়েছে। ফলে প্রতিষ্ঠানের পাসের হার ৯৬.৭০ শতাংশ।

ফলাফলে জিপিএ-৫ পেয়েছে ৫ জন, A গ্রেড পেয়েছে ৩৫ জন, A-পেয়েছে ১৬ জন, B পেয়েছে ২০ জন এবং C পেয়েছে ১২ জন। এছাড়া ৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

সাউথ ওয়েস্ট ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন এই কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষকমণ্ডলী ও অভিভাবকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই প্রতিষ্ঠানের এই সাফল্য অর্জিত হয়েছে। ভবিষ্যতেও সাফল্যের এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সাউথ ওয়েস্ট সালেহ আহমেদ স্কুল অ্যান্ড কলেজের এই সাফল্যে ছাতকজুড়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।

বুড়িগঙ্গা

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

এসএসসিতে আবারও সুনামগঞ্জ জেলার সেরা ছাতক সাউথ ওয়েস্ট সালেহ আহমেদ স্কুল অ্যান্ড কলেজের সাফল্যে লাভ

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x