ঢাকা    রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
বুড়িগঙ্গা

ঈশ্বরগঞ্জে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবসের উদ্বোধন

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৬ এর সপ্তাহব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে রবিবার (০১ নভেম্বর) সকালে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা চত্বর ঘুরে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত  বর্ণাঢ্য যুব র‍্যালিতে অংশ গ্রহণ করেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা, সদস্য সচিব আমিরুল ইসলাম ভুঁইয়া মনি, পৌর বিএনপির আহ্বায়ক সায়েদুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোশাররফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, সমবায় কর্মকর্তা শফিকুল ইসলাম, জনস্বাস্থ্য কর্মকর্তা আবুল কায়সার তালুকদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, যুব সংগঠনের প্রতিনিধি এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

যুব উন্নয়ন অধিদপ্তর সূত্রে জানা যায়, ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে ২ নভেম্বর উপজেলা পরিষদের সামনের রাস্তার পাশে বৃক্ষরোপণ কর্মসূচি। ৩ নভেম্বর উপজেলার বিভিন্ন সরকারি অফিস প্রাঙ্গণে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। ৪ নভেম্বর পৌরসভায় মশা বংশ বিস্তারের বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি। ৫ নভেম্বর বিআরডিবি হলরুমে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান। ৬ নভেম্বর উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন প্রকল্পের সমস্যা সমাধানে উদ্যোক্তা ও আত্মকর্মীদের মধ্যে মতবিনিময় সভা। ৭ নভেম্বর উপজেলা পরিষদ হলরুমে সমাপনী অনুষ্ঠান, আলোচনা সভা এবং যুবদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হবে।

বুড়িগঙ্গা

রোববার, ০১ নভেম্বর ২০২৬

ঈশ্বরগঞ্জে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবসের উদ্বোধন

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x