ঢাকা    মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
বুড়িগঙ্গা

ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সড়কপথে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক বিশেষ মাদকবিরোধী অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেটকারও জব্দ করে অভিযানকারী দল।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার আশ্রবপুর এলাকায় কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে এই সফল অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ময়মনসিংহের সহকারী পরিচালক কাওসারুল হাসান রনির তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা দল জানতে পারে যে একটি চক্র প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ গাঁজার চালান ময়মনসিংহ অঞ্চলের দিকে নিয়ে যাচ্ছে। সংবাদের সত্যতা যাচাই ও চালানটি আটকের লক্ষ্যে বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি বিশেষ আভিযানিক দল আশ্রবপুর এলাকায় মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকার চেকপোস্টে পৌঁছালে কর্মকর্তারা গাড়িটিকে থামার সংকেত দেন।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে প্রাইভেটকারটির ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক পরিবহনের দায়ে গাড়িটি জব্দ করার পাশাপাশি ঘটনাস্থল থেকেই গাড়িতে অবস্থানরত দুই মাদক কারবারিকে গ্রেফতার করে আইন প্রয়োগকারী সংস্থা।

গ্রেফতারকৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার ভৈরব পৌরসভার ৪নং ওয়ার্ডের আমলাপাড়া কমলপুর (বালুর মাঠ) এলাকার জারু মিয়া ওরফে জহির মিয়ার ছেলে আব্দুল আলী ওরফে মসম (৩২) এবং নরসিংদী জেলার রায়পুরা থানার রতনপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রতনপুর গ্রামের বাদল মিয়ার ছেলে ইমন মিয়া (২০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানা গেছে।

অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাদকের চোরাচালান ও বিস্তার রোধে এ ধরনের বিশেষ নজরদারি ও ঝটিকা অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বুড়িগঙ্গা

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x