ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
বুড়িগঙ্গা

ঈশ্বরগঞ্জে বিশেষ অভিযানে ইউপি সদস্য গ্রেফতার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও সরকারবিরোধী মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে আতিকুল ইসলাম ওরফে পিয়াস (৩১) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার ১ নম্বর ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য এবং কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত অঙ্গসংগঠন ছাত্রলীগের ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করেছে পুলিশ। গ্রেফতার আতিকুল ইসলাম পিয়াস উপজেলার দড়িপাচাশি গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশনায় গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকারের নেতৃত্বে এবং ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমানের তত্ত্বাবধানে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশের দাবি, গ্রেফতার আতিকুল ইসলাম ঈশ্বরগঞ্জ থানায় দায়ের করা একটি নিয়মিত মামলার (মামলা নম্বর-০৮) এজাহারনামীয় সন্দেহভাজন আসামি। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সরকারবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি বিভিন্ন সময়ে বিক্ষোভ মিছিলের আয়োজন ও নেতৃত্ব দিয়ে আসছিলেন।

পুলিশ আরও জানায়, এলাকায় সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থান শনাক্ত করে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে তাঁকে গ্রেফতার করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার ইউপি সদস্যকে যথাযথ পুলিশি নিরাপত্তায় আদালতে সোপর্দ করা হয়েছে।

বুড়িগঙ্গা

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ঈশ্বরগঞ্জে বিশেষ অভিযানে ইউপি সদস্য গ্রেফতার

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x