ঢাকা    রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
বুড়িগঙ্গা

ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জ্বালানি তেল পরিমাপে অসংগতি ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) প্রয়োজনীয় সনদ না থাকায় দুটি ফিলিং স্টেশনকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়। একই সঙ্গে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো, ভূইয়া ফিলিং স্টেশন ও ঈশ্বরগঞ্জ ফিলিং স্টেশন। এর মধ্যে ভূইয়া ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপে অসংগতি এবং বিএসটিআইয়ের অনুমোদিত সনদের মেয়াদ উত্তীর্ণ থাকায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, ঈশ্বরগঞ্জ ফিলিং স্টেশনে পেট্রোল পরিমাপসংক্রান্ত বিএসটিআইয়ের অনুমোদিত সনদ না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে মামলার প্রসিকিউশন দেন বিএসটিআই, ময়মনসিংহের পরিদর্শক মেহের আফফান। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ হোসেন ও ঈশ্বরগঞ্জ থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিল।

ইউএনও সানজিদা রহমান বলেন, তেল পরিমাপে অসংগতি ও প্রয়োজনীয় সনদসংক্রান্ত ত্রুটির কারণে দুটি ফিলিং স্টেশনকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জ্বালানি তেল পরিমাপে সঠিকতা নিশ্চিত করা এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বুড়িগঙ্গা

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার
ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে জরিমানা
0:00 0:00
1.0x