ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার ৮ আগস্ট ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর নেতৃত্বে আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিলটি ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, জুলাই বিপ্লব দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনের মধ্য দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষা নতুনভাবে প্রকাশ পেয়েছে। জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, জুলাই বিপ্লবের চেতনা কোনো ব্যক্তি বা দলের একক সম্পদ নয়। এটি মানুষের অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার প্রতিফলন। এই চেতনাকে ধারণ করে গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।
আনন্দ মিছিল ও সমাবেশে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঞা মনি, যুগ্ম আহ্বায়ক একেএম হারুন অর রশীদ, আহসান পারভেজ, শাহজাহান জয়পূরী, হোসেন মোহাম্মদ মন্ডল, অ্যাডভোকেট শাহজাহান কবীর সাজু ও শরীফ জায়েদী, পৌর বিএনপির আহ্বায়ক সাইদুল হক, সদস্য সচিব নূরে আলম জিকু, যুগ্ম আহ্বায়ক হায়দার আলী, মেহেদী হাসান রুবেল, নূরুন্নবী ও সেক্সপিয়ারসহ নেতাকর্মীরাও মিছিলে অংশ নেন।
এ ছাড়া ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন নয়ন, উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন ফরিদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কামাল হোসেন সরকার, জেলা উত্তর যুবদলের সহসভাপতি আয়কর আইনজীবী আজিজুল হাই সোহাগ, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোজাম্মেল হোসেন, শ্রমিক দলের আহ্বায়ক তাজুল ইসলাম রয়েল, মহিলা দলের সভাপতি রোকেয়া বেগম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন চকদার, সদস্য সচিব হারুন অর রশীদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক নওশাদ ও সদস্য সচিব রেজোয়ান আহমেদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন।
মিছিল ও সমাবেশকে ঘিরে পৌর শহরে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।