ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

ঈশ্বরগঞ্জে জামায়াতের দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ পৌর শাখার উদ্যোগে উপজেলার ডাকবাংলা চত্বরের চৌরাস্তা মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ পৌর শাখার সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য এবং ঈশ্বরগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক হাসান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক হাসান বলেন, জামায়াতে ইসলামীর মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের কাছে সংগঠনের আদর্শ, উদ্দেশ্য ও কর্মসূচি তুলে ধরা। তিনি নেতাকর্মীদের মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলে সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি সংগঠনের দাওয়াতি কার্যক্রম আরও বিস্তৃত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মোস্তফা কামাল বলেন, গণসংযোগ কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শ ও জামায়াতে ইসলামীর বিভিন্ন কার্যক্রম তুলে ধরে তিনি নেতাকর্মীদের শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও নৈতিকতার সঙ্গে কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান।

জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ পৌর শাখার প্রকাশনা সম্পাদক ফারুকী মোহাম্মদ আল আমিনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল খায়ের মোহাম্মদ বারকাতুল্লাহ।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তানহার আলী, প্রচার ও মিডিয়া সম্পাদক এইচ এম মাজহারুল ইসলামসহ উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরে কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

বুড়িগঙ্গা

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

ঈশ্বরগঞ্জে জামায়াতের দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x