ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
বুড়িগঙ্গা

ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। রোববার (৮ নভেম্বর) বিকেলে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবুর ব্যানারে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে র‍্যালিটি বের করা হয়। 

র‍্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় অস্থায়ী কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সাইদুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক একেএম আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, একেএম হারুন অর রশিদ, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম জিকু, যুগ্ম আহ্বায়ক হায়দার আলী, অ্যাডভোকেট শাহজাহান কবীর সাজু, শাহজাহান জয়পুরী, শরিফ আবেদীন জায়েদী ও শাহ মোফাজ্জল হোসেন টিপু।

এ ছাড়া উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সভাপতি অ্যাডভোকেট এএইচএম সারোয়ার জাহান ও অ্যাডভোকেট আজিজুল হাই সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন নয়ন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, পৌর যুবদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ এবং জেলা যুবদল নেতা আল আমিন।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রফিক ও সদস্য সচিব কামাল হোসেন সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন চকদার ও সদস্য সচিব হারুন অর রশীদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক নওশাদ ও সদস্য সচিব রিদওয়ান আহমেদ রিজন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রফিক আহমেদ ও সদস্য সচিব মোজাম্মেল হোসেনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপজেলা মহিলা দলের সভাপতি রোকেয়া খাতুন, সাধারণ সম্পাদক নাজমা বেগম সহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রীরা সভায় অংশ নেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা কর্মী র‍্যালি ও সমাবেশে যোগ দেন।

আলোচনা সভা শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এর মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

বুড়িগঙ্গা

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x