ঢাকা    বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
বুড়িগঙ্গা

ঈশ্বরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

"রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা রহমানের সভাপতিত্বে এবং ভেটেরিনারি সার্জন ডাঃ আসমাউল ইকবাল মৃদুলের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রিজভি আহমেদ।

আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, খামারিদের প্রশিক্ষণ, সচেতনতা বৃদ্ধি এবং এ খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা, সদস্য সচিব আমিরুল ইসলাম ভুঁইয়া মনি, পৌর বিএনপির আহ্বায়ক সাইদুল হক, যুগ্ম আহ্বায়ক হায়দার আলী এবং উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জোহরা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোশাররফ হোসেন এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মায়মুনা জাহান প্রমুখ।

বক্তারা দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাতের অপরিসীম গুরুত্ব তুলে ধরেন। বক্তাদের আলোচনায় উঠে আসে, নিরাপদ ও মানসম্মত প্রাণিজ আমিষ উৎপাদনের মাধ্যমে দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি বর্তমানে এই খাত রপ্তানিমুখী শিল্পে পরিণত হওয়ার অপার সম্ভাবনা তৈরি করেছে। ক্ষুদ্র ও মাঝারি খামারিদের আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশুপালন এবং সঠিক ভ্যাকসিন ও চিকিৎসা সেবা নিশ্চিত করার ওপর বক্তারা বিশেষ গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান বলেন, প্রাণিসম্পদ খাত শুধু আমাদের পুষ্টির চাহিদা মেটায় না, বরং গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে ও বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে বড় ভূমিকা রাখছে। সরকারি প্রণোদনা ও কারিগরি সহায়তা কাজে লাগিয়ে স্থানীয় খামারিরা আরও এগিয়ে যাবেন বলে আমি বিশ্বাস করি।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সফল খামারি ও উদ্যোক্তা, বিভিন্ন ওষুধ ও ফিড কোম্পানির প্রতিনিধি এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে বুধবার (২৫ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে সোহাগী ইউনিয়নের 'সৈয়দ ভাকুরি ডাঃ শেখ আঃ হালিম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায়' স্কুল ফিডিং কর্মসূচি পালিত হয়। এ সময় এতিম শিশুদের পুষ্টি নিশ্চিতকরণে ডিম খাওয়ানো হয় এবং শিশুদের মাঝে কেরাত, আজান, কোরআন তেলাওয়াত ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে কেরাত ও আজান প্রতিযোগিতায় বিজয়ী তিন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান।

বুড়িগঙ্গা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ঈশ্বরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x