ঢাকা    সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

ঈশ্বরগঞ্জে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলামের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসায় উপজেলার দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোর যৌথ উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ শহিদুল্লাহর সভাপতিত্বে ও হাটুলিয়া দাখিল মাদ্রাসার সুপার মোস্তফা কামালের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আবু হানিফা মোহাম্মদ আসাদুজ্জামান, ধনিয়াকান্দি হামিদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আতিকুর রহমান ছিদ্দিকী, পিতাম্বরপাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ এসএম শুয়াইব, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ আব্দুল হান্নান, শ্রীনগর দাখিল মাদ্রাসার সুপার আবুল খায়ের মোহাম্মদ বরকতুল্লাহ, দক্ষিণ সাটিহারী দাখিল মাদ্রাসার সুপার আমিনুল হক এবং সরাতি দাখিল মাদ্রাসার সুপার সিরাজুল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তারা।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলামের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, দায়িত্ব পালনকালে তিনি উপজেলার শিক্ষার মানোন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বজায় রাখা এবং শিক্ষক কর্মচারীদের মধ্যে সমন্বয় সাধনে আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। তাঁর দায়িত্বশীলতা, সততা ও সহযোগিতাপূর্ণ মনোভাব শিক্ষা পরিবারের সদস্যদের কাছে স্মরণীয় হয়ে থাকবে বলে বক্তারা উল্লেখ করেন।

বিদায়ী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম তাঁর কর্মজীবনে সহযোগিতা করার জন্য উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক কর্মচারী ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি উপজেলার শিক্ষার মানোন্নয়নে সবাইকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তাকে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। পরে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং অবসর পরবর্তী জীবনের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

বুড়িগঙ্গা

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

ঈশ্বরগঞ্জে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x