ঢাকা    বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

ইরানের বিরুদ্ধে আজ রাতেই ‘কঠোর হামলা’র হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে আবারও কঠোর সামরিক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট । বুধবার তুরস্কের রাজধানী -এ অনুষ্ঠিত -এর শীর্ষ সম্মেলনের ফাঁকে তিনি এ মন্তব্য করেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট -র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আজ রাতে আমরা তাদের ওপর খুব শক্ত আঘাত হানতে যাচ্ছি।” একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ইরান প্রতিনিয়ত চুক্তি লঙ্ঘন করছে।

এর আগে ন্যাটো সম্মেলনের ফাঁকে ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ভিত্তি হিসেবে কাজ করা সমঝোতা এখন ‘শেষ’ হয়ে গেছে। তার এ মন্তব্যের পর বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী হয়।

তবে ইরানের বিরুদ্ধে নতুন হামলার হুমকি দিলেও ওয়াশিংটন পূর্ণমাত্রার যুদ্ধে জড়িয়ে পড়ছে কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো অবস্থান জানাননি মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি যুদ্ধবিরতিকে স্থায়ী চুক্তিতে রূপ দিতে নতুন করে কোনো আলোচনা হবে কি না, সে বিষয়েও তিনি নির্দিষ্ট কিছু বলেননি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইরানি কর্মকর্তাদের কঠোর সমালোচনা করে বলেন, ইরান আলোচনার মাধ্যমে হওয়া চুক্তির শর্ত মেনে চলছে না। তিনি আরও ইঙ্গিত দেন, আগের হামলার পর বুধবার রাতেও যুক্তরাষ্ট্র নতুন সামরিক অভিযান চালাতে পারে।

এ সময় তেহরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া হবে না বলে পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। তিনি বলেন, “আমাদের চুক্তির অধীনে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। তবে আমাদের মধ্যে কোনো চুক্তি হবে কি না, তা আমি জানি না। আমরা চুক্তি ছাড়াও এটি করতে পারি। সত্যি বলতে, এটি আরও সহজ। কারণ এসব মানুষ কেবল মিথ্যা বলে আর প্রতারণা করে।”

ট্রাম্পের এ বক্তব্যের পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বুড়িগঙ্গা

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

ইরানের বিরুদ্ধে আজ রাতেই ‘কঠোর হামলা’র হুঁশিয়ারি ট্রাম্পের

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x