ঢাকা    সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

ইউনিয়ন ভিত্তিক স্থায়ী কর্মসংস্থানের দাবিতে লাইভস্টক সার্ভিস প্রোভাইডারদের LSP শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় পরিচালিত 'প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প'-এর দক্ষ ও প্রশিক্ষিত লাইভস্টক সার্ভিস প্রোভাইডাররা (LSP) তাদের চাকরি স্থায়ী করার দাবিতে এক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন। 'বাংলাদেশ এলএসপি ঐক্য পরিবার'-এর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

আন্দোলনরত এলএসপি সদস্যরা জানান, দেশের ৬১টি জেলায় তারা অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে গবাদি পশুর চিকিৎসাসেবা ও ডেইরি খাতের উন্নয়নে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। প্রকল্প চলাকালীন তারা গ্রামীণ অর্থনীতি ও প্রাণিসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বর্তমানে তাদের চাকরি ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।

মূল দাবি:

কর্মসূচি থেকে আন্দোলনকারীরা তাদের ১ দফা ১ দাবি পুনর্ব্যক্ত করেন। তাদের প্রধান দাবি হলো—লাইভস্টক সার্ভিস প্রোভাইডার (LSP) দের ইউনিয়ন ভিত্তিক স্থায়ী কর্মসংস্থান নিশ্চিত করতে হবে।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া কর্মীরা বলেন, তারা দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে সরকারের এই গুরুত্বপূর্ণ প্রকল্পের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন। তাই তাদের এই অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে প্রতিটি ইউনিয়নে স্থায়ী পদ সৃষ্টি করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এখন সময়ের দাবি।

দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করেন।

বুড়িগঙ্গা

সোমবার, ২০ জুলাই ২০২৬

ইউনিয়ন ভিত্তিক স্থায়ী কর্মসংস্থানের দাবিতে লাইভস্টক সার্ভিস প্রোভাইডারদের LSP শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x