ঢাকা    শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

আন্দোলনের মধ্যেই মোদির মন্ত্রীর পদত্যাগ

আন্দোলনের মধ্যেই মোদির মন্ত্রীর পদত্যাগ
জেন-জি আন্দোলনে উত্তাল ভারতের রাজপথ ও সদ্য পদত্যাগ করা রাভনীত সিং বিট্টু। ছবি: সংগৃহীত

ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলনের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রী রাভনীত সিং বিট্টু।

আগামী বছর পাঞ্জাব বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তার এ পদত্যাগ রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। গত জুনেই রাজ্যসভার সংসদ সদস্য হিসেবে তার মেয়াদ শেষ হয়েছিল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, আগামী বছর পাঞ্জাবে অনুষ্ঠিতব্য বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা রয়েছে বিট্টুর। আম আদমি পার্টি (আপ) শাসিত এই সীমান্তবর্তী রাজ্যে বিজেপির ঘুরে দাঁড়ানোর ক্ষেত্র প্রস্তুত করার কাজেও তিনি নিবিড়ভাবে যুক্ত ছিলেন।

পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিট্টু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি লেখেন, ভারত সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দেশের সেবা করার সুযোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

তিনি আরও বলেন, ভারতের মানুষ, বিশেষ করে আমার প্রিয় পাঞ্জাবের জনগণের সেবা করতে পারা আমার জন্য বড় সম্মানের বিষয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে জনসেবা ও জাতীয়তাবাদের আদর্শে আমি অটল আছি। নতুন উদ্যমে মানুষের জন্য কাজ করে যাব।

পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংয়ের নাতি রাভনীত সিং বিট্টু ২০২৪ সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। একই বছরের লোকসভা নির্বাচনে তিনি পরাজিত হন। পরে কংগ্রেস নেতা কে সি ভেনুগোপালের শূন্য হওয়া রাজ্যসভার আসনে অবশিষ্ট মেয়াদের জন্য রাজস্থান থেকে তাকে মনোনীত করা হয়।

বিষয় : পদত্যাগ ভারত মন্ত্রী নরেন্দ্র মোদি আন্দোলন

বুড়িগঙ্গা

শনিবার, ২৫ জুলাই ২০২৬

আন্দোলনের মধ্যেই মোদির মন্ত্রীর পদত্যাগ

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার
আন্দোলনের মধ্যেই মোদির মন্ত্রীর পদত্যাগ
0:00 0:00
1.0x