ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

অনুষ্ঠানের মধ্য থেকে মনোয়ার হোসেন জীবনকে RAB-2-এর হেফাজতে নেওয়ার অভিযোগ, পরিবারের দাবি রাজনৈতিক প্রতিহিংসা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু ‎ ‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী ‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ ‎ ‎রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিসিক-এর যৌথ উদ্যোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পাঁচ দিনব্যাপী ‘Entrepreneurship Development Training’ উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতারের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে শনিবার ১২ সেপ্টেম্বর সকাল ৯ টায় এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ সৃষ্টি,ব্যবসায়িক উদ্যোগ গ্রহণের জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণে শিক্ষার্থীদের উদ্যোক্তা উন্নয়ন, ব্যবসায়িক উদ্যোগ গ্রহণের প্রক্রিয়া,সম্ভাবনাময় ব্যবসায়িক ধারণা,ব্যবসা পরিচালনার কৌশল এবং উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রস্তুত করার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তবমুখী ব্যবসায়িক পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণে উৎসাহিত করা হবে। প্রশিক্ষণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুস সোবাহান এবং ট্রেজারার অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের বিসিক পরিচালক বিটিআই ও জিএম পরিকল্পনা ও গবেষণা ড. মোঃ ফরহাদ আহমেদ। প্রশিক্ষনের কোর্স পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তানজিম হোসেন। এছাড়াও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ এর শিক্ষার্থী উদ‍্যোক্তা উন্নয়ন প্রশিক্ষন কমিটির আহবায়ক ও সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জান্নাতুল মাওয়া মুন সহ উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ ও শিক্ষকবৃন্দ। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের বিসিক প্রশিক্ষকেরা পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করেছেন,এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার মানসিকতা ও দক্ষতা বিকশিত হবে এবং ভবিষ্যতে তারা নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

ইনসাফের সমাজ ও উন্নত ইউনিয়ন গড়ার অঙ্গীকারে দুর্গাপুর সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হাফেজ শাহ জাহান সিরাজ

রাণীশংকৈলে ধর্ষণ মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার

সাদুল্লাপুরে কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

ঢাকার আদাবর থানা বিএনপির পরিচিত মুখ মনোয়ার হোসেন জীবনকে একটি অনুষ্ঠানে অংশগ্রহণের সময় RAB-2-এর একটি দল জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

পরিবারের দাবি, পূর্বপরিকল্পিতভাবে তাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় এবং বারবার ফোন করে সেখানে উপস্থিত হতে বলা হয়। পরে রাত আনুমানিক ১০টার দিকে RAB-2-এর সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, এ ঘটনা রাজনৈতিক প্রতিহিংসা এবং উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্রের অংশ।

মনোয়ার হোসেন জীবন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩০ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন বলেও তার পরিবার জানায়। তাদের অভিযোগ, নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল বিভিন্ন সময় তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে এবং রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে।

মনোয়ার হোসেন জীবনের পরিবারের বরাত দিয়ে জানা যায়, তিনি দীর্ঘ ১৭ বছর বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন। এ সময় একাধিক হামলা-মামলার শিকার হন এবং ব্যক্তিগতভাবে নানা নির্যাতনের মুখোমুখি হন। তার দাবি, অতীতে তাকে গুমের চেষ্টাও করা হয়েছিল।

পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন এবং কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িত নন। তারা বলেন, বর্তমানেও তিনি বিএনপির বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন।

পরিবার আরও জানায়, নবোদা হাউজিং এলাকায় বিএনপি কর্মী আবুল বাশার হত্যাকাণ্ডের পর মনোয়ার হোসেন জীবন নিহতের পরিবার, স্ত্রী ও দুই সন্তানের পাশে দাঁড়িয়েছেন। তাদের বক্তব্য, হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হোক। তবে কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া মনোয়ার হোসেন জীবনকে হয়রানি করা হলে তা অন্যায় হবে।

পরিবারের দাবি, মামলার কিছু আসামির বক্তব্যের ভিত্তিতে তার নাম জড়ানো হয়েছে, যা তারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন। এ বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে তারা সাংবাদিক, মানবাধিকার সংস্থা ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন। একই সঙ্গে প্রয়োজনে লিখিত অভিযোগ দেওয়ার কথাও জানিয়েছেন।

মনোয়ার হোসেন জীবনের পরিবার দাবি করেছে, তিনি নির্দোষ এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হবে বলে তারা আশা করছেন। তারা দেশের আইনশৃঙ্খলা বাহিনী, মূলধারার গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

বুড়িগঙ্গা

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

অনুষ্ঠানের মধ্য থেকে মনোয়ার হোসেন জীবনকে RAB-2-এর হেফাজতে নেওয়ার অভিযোগ, পরিবারের দাবি রাজনৈতিক প্রতিহিংসা

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x