Burigonga.tv
প্রকাশ : বুধবার, ০৭ মে ২০২৫

ভারতের সঙ্গে উত্তেজনার বিষয়ে ইসলামাবাদের অবস্থান জানালেন ইসহাক দার, শান্তি চায় ঢাকা

ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে ফোন করে পাকিস্তানের অবস্থান ও গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তৌহিদ হোসেন জানান, সোমবার রাত ৮টার দিকে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। তিনি বলেন, "তিনি আমাকে ফোন করে বিস্তারিত জানিয়েছেন। আমি তাকে বলেছি, আমরা এই অঞ্চলে শান্তি চাই, কোনো সংঘাত চাই না।" তিনি আরও জানান, পাকিস্তান ঢাকার কাছে কোনো সহায়তা বা নির্দিষ্ট প্রতিক্রিয়া চায়নি। তৌহিদ হোসেন বলেন, "আমি কেবল বলেছি, আমাদের প্রত্যাশা হচ্ছে এ অঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক। উত্তেজনা হ্রাসে ব্যবস্থা নেওয়া উচিত এবং যেকোনো সমস্যা সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধান হওয়া দরকার।" এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "যদি নয়াদিল্লি আমার মতামত জানতে চায়, তাহলে আমি একই বার্তা দেব। আর যদি না চায়, তাহলে আমার কিছু বলার নেই।" এদিকে ঢাকায় পাকিস্তান হাইকমিশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার ভারতের "ভিত্তিহীন অভিযোগ" ও "সিন্ধু পানি চুক্তির বিধান স্থগিতের একতরফা সিদ্ধান্ত" সম্পর্কেও বাংলাদেশের উপদেষ্টাকে অবহিত করেছেন। বিবৃতিতে আরও বলা হয়, "পররাষ্ট্র উপদেষ্টা বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং উত্তেজনা কমাতে সকল পক্ষের সংযমের ওপর গুরুত্ব দিয়েছেন।"

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ভারতের সঙ্গে উত্তেজনার বিষয়ে ইসলামাবাদের অবস্থান জানালেন ইসহাক দার, শান্তি চায় ঢাকা
0:00 0:00
1.0x
Burigonga.tv

শনিবার, ২৭ জুন ২০২৬

ভারতের সঙ্গে উত্তেজনার বিষয়ে ইসলামাবাদের অবস্থান জানালেন ইসহাক দার, শান্তি চায় ঢাকা

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৫

featured Image
ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে ফোন করে পাকিস্তানের অবস্থান ও গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তৌহিদ হোসেন জানান, সোমবার রাত ৮টার দিকে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। তিনি বলেন, "তিনি আমাকে ফোন করে বিস্তারিত জানিয়েছেন। আমি তাকে বলেছি, আমরা এই অঞ্চলে শান্তি চাই, কোনো সংঘাত চাই না।" তিনি আরও জানান, পাকিস্তান ঢাকার কাছে কোনো সহায়তা বা নির্দিষ্ট প্রতিক্রিয়া চায়নি। তৌহিদ হোসেন বলেন, "আমি কেবল বলেছি, আমাদের প্রত্যাশা হচ্ছে এ অঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক। উত্তেজনা হ্রাসে ব্যবস্থা নেওয়া উচিত এবং যেকোনো সমস্যা সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধান হওয়া দরকার।" এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "যদি নয়াদিল্লি আমার মতামত জানতে চায়, তাহলে আমি একই বার্তা দেব। আর যদি না চায়, তাহলে আমার কিছু বলার নেই।" এদিকে ঢাকায় পাকিস্তান হাইকমিশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার ভারতের "ভিত্তিহীন অভিযোগ" ও "সিন্ধু পানি চুক্তির বিধান স্থগিতের একতরফা সিদ্ধান্ত" সম্পর্কেও বাংলাদেশের উপদেষ্টাকে অবহিত করেছেন। বিবৃতিতে আরও বলা হয়, "পররাষ্ট্র উপদেষ্টা বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং উত্তেজনা কমাতে সকল পক্ষের সংযমের ওপর গুরুত্ব দিয়েছেন।"

Burigonga.tv

বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

Phone: +8801721242220
Mobile: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com
Website: www.burigonga.tv
কপিরাইট © ২০২৬ Burigonga.tv । সর্বস্বত্ব সংরক্ষিত