Burigonga.tv

ফাওয়াদ খান ও আতিফ আসলামসহ একাধিক পাক তারকাকে যে হুঁশিয়ারি দিলো ভারত

বিনোদন ডেস্ক: কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনার পর ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত একাধিক কূটনৈতিক ও সাংস্কৃতিক পদক্ষেপ নিয়েছে। এরই ধারাবাহিকতায় পাকিস্তানি বিনোদন তারকাদের ওপর চাপ বাড়ছে সম্প্রতি হানিয়া আমিরসহ কয়েকজন পাকিস্তানি তারকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করা হয়। এবার সেই তালিকায় যোগ হলো জনপ্রিয় অভিনেতা ফাওয়াদ খান ও গায়ক আতিফ আসলামের নাম। ভারতের সামাজিক মাধ্যমে এই দুই তারকার অ্যাকাউন্টও ব্লক করে দেওয়া হয়েছে। ফাওয়াদ খান পেহেলগাম হামলার নিন্দা জানালেও বিতর্ক এড়াতে পারেননি। তার আসন্ন ছবি ‘আবির গুলাল’-এর মুক্তি নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে, যেখানে তার বিপরীতে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী বাণী কাপুর। ছবিটি ঘিরে ভারতে নানামুখী প্রতিক্রিয়া দেখা গেছে। অন্যদিকে, আতিফ আসলাম তার সঙ্গীতের জন্য ভারতেও বিপুল জনপ্রিয়। তার গান উপভোগ করেন কোটি ভক্ত। কিন্তু তার সামাজিক মাধ্যম নিষিদ্ধ হওয়ায় অনুরাগীরা হতাশ। দুই দেশের মধ্যে চলমান এই সাংস্কৃতিক দ্বন্দ্বের প্রভাব পড়ছে সাধারণ ভক্ত-অনুরাগীদের মাঝেও। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার অপেক্ষা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ফাওয়াদ খান ও আতিফ আসলামসহ একাধিক পাক তারকাকে যে হুঁশিয়ারি দিলো ভারত
0:00 0:00
1.0x
Burigonga.tv

শনিবার, ২৭ জুন ২০২৬

ফাওয়াদ খান ও আতিফ আসলামসহ একাধিক পাক তারকাকে যে হুঁশিয়ারি দিলো ভারত

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৫

featured Image
বিনোদন ডেস্ক: কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনার পর ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত একাধিক কূটনৈতিক ও সাংস্কৃতিক পদক্ষেপ নিয়েছে। এরই ধারাবাহিকতায় পাকিস্তানি বিনোদন তারকাদের ওপর চাপ বাড়ছে সম্প্রতি হানিয়া আমিরসহ কয়েকজন পাকিস্তানি তারকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করা হয়। এবার সেই তালিকায় যোগ হলো জনপ্রিয় অভিনেতা ফাওয়াদ খান ও গায়ক আতিফ আসলামের নাম। ভারতের সামাজিক মাধ্যমে এই দুই তারকার অ্যাকাউন্টও ব্লক করে দেওয়া হয়েছে। ফাওয়াদ খান পেহেলগাম হামলার নিন্দা জানালেও বিতর্ক এড়াতে পারেননি। তার আসন্ন ছবি ‘আবির গুলাল’-এর মুক্তি নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে, যেখানে তার বিপরীতে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী বাণী কাপুর। ছবিটি ঘিরে ভারতে নানামুখী প্রতিক্রিয়া দেখা গেছে। অন্যদিকে, আতিফ আসলাম তার সঙ্গীতের জন্য ভারতেও বিপুল জনপ্রিয়। তার গান উপভোগ করেন কোটি ভক্ত। কিন্তু তার সামাজিক মাধ্যম নিষিদ্ধ হওয়ায় অনুরাগীরা হতাশ। দুই দেশের মধ্যে চলমান এই সাংস্কৃতিক দ্বন্দ্বের প্রভাব পড়ছে সাধারণ ভক্ত-অনুরাগীদের মাঝেও। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার অপেক্ষা।

Burigonga.tv

বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

Phone: +8801721242220
Mobile: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com
Website: www.burigonga.tv
কপিরাইট © ২০২৬ Burigonga.tv । সর্বস্বত্ব সংরক্ষিত