Burigonga.tv
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

ভয়াবহ দাবানলে জ্বলছে ইসরায়েল, ঘর ছেড়ে পালাচ্ছে মানুষ 

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের রাজধানী জেরুজালেমের পশ্চিমাঞ্চলের এস্টাওল বনাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এর ফলে বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির উদ্ধার সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের কারণে শত শত বেসামরিক মানুষ চরম ঝুঁকির মুখে রয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইসরায়েল কাৎজ। এমডিএ জানিয়েছে, এ পর্যন্ত ২২ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে, যাদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। অধিকাংশই ধোঁয়াজনিত শ্বাসকষ্টে ভুগছেন। সতর্কতার মাত্রাও সর্বোচ্চ স্তরে উন্নীত করা হয়েছে। জাতীয় জরুরি পরিস্থিতি উল্লেখ করে কাৎজ এক বিবৃতিতে বলেন, “আমরা একটি জাতীয় জরুরি অবস্থার মুখোমুখি। জীবন বাঁচাতে ও আগুন নিয়ন্ত্রণে আনতে উপলব্ধ সব বাহিনীকে একত্রিত করতে হবে।” সংবাদমাধ্যমটি আরও জানায়, তীব্র তাপপ্রবাহ ও প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে, যা দমন করাও কঠিন করে তুলেছে। এখন পর্যন্ত নেভে শালোম, বেকোয়া, তাওজ এবং নাচশোন থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। মেসিলাত জিওন থেকেও সরিয়ে নেওয়ার সম্ভাবনা থাকায় পুলিশকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। দাবানলের প্রভাবে জেরুজালেম ও তেল আবিবের মধ্যে প্রধান মহাসড়ক রুট ১ সহ রুট ৩, ৬৫, ৭০ ও ৮৫ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি বন্ধ করা হয়েছে দুই শহরের মধ্যকার ট্রেন চলাচলও। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৬৩টি অগ্নিনির্বাপক দল এবং ১১টি বিশেষ বিমান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ভয়াবহ দাবানলে জ্বলছে ইসরায়েল, ঘর ছেড়ে পালাচ্ছে মানুষ 
0:00 0:00
1.0x
Burigonga.tv

শনিবার, ২৭ জুন ২০২৬

ভয়াবহ দাবানলে জ্বলছে ইসরায়েল, ঘর ছেড়ে পালাচ্ছে মানুষ 

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৫

featured Image
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের রাজধানী জেরুজালেমের পশ্চিমাঞ্চলের এস্টাওল বনাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এর ফলে বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির উদ্ধার সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের কারণে শত শত বেসামরিক মানুষ চরম ঝুঁকির মুখে রয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইসরায়েল কাৎজ। এমডিএ জানিয়েছে, এ পর্যন্ত ২২ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে, যাদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। অধিকাংশই ধোঁয়াজনিত শ্বাসকষ্টে ভুগছেন। সতর্কতার মাত্রাও সর্বোচ্চ স্তরে উন্নীত করা হয়েছে। জাতীয় জরুরি পরিস্থিতি উল্লেখ করে কাৎজ এক বিবৃতিতে বলেন, “আমরা একটি জাতীয় জরুরি অবস্থার মুখোমুখি। জীবন বাঁচাতে ও আগুন নিয়ন্ত্রণে আনতে উপলব্ধ সব বাহিনীকে একত্রিত করতে হবে।” সংবাদমাধ্যমটি আরও জানায়, তীব্র তাপপ্রবাহ ও প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে, যা দমন করাও কঠিন করে তুলেছে। এখন পর্যন্ত নেভে শালোম, বেকোয়া, তাওজ এবং নাচশোন থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। মেসিলাত জিওন থেকেও সরিয়ে নেওয়ার সম্ভাবনা থাকায় পুলিশকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। দাবানলের প্রভাবে জেরুজালেম ও তেল আবিবের মধ্যে প্রধান মহাসড়ক রুট ১ সহ রুট ৩, ৬৫, ৭০ ও ৮৫ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি বন্ধ করা হয়েছে দুই শহরের মধ্যকার ট্রেন চলাচলও। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৬৩টি অগ্নিনির্বাপক দল এবং ১১টি বিশেষ বিমান।

Burigonga.tv

বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

Phone: +8801721242220
Mobile: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com
Website: www.burigonga.tv
কপিরাইট © ২০২৬ Burigonga.tv । সর্বস্বত্ব সংরক্ষিত