Burigonga.tv

নারীর প্রতি মন্তব্য কেন্দ্র করে সংঘর্ষে ইউএনও-ওসি সহ আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এক নারীর প্রতি মন্তব্য করাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৩০ এপ্রিল) রাত ৮টার দিকে চানমনি পাড়া ও মোগলটুলা গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, চানমনি পাড়ার মৃত হেলাল মিয়ার স্ত্রী হালেমা বেগম ও তার ছেলে সাইফুল ইসলাম হালুয়াপাড়া গ্রাম হয়ে হাঁটছিলেন। পথিমধ্যে মোগলটুলা গ্রামের মহব্বত আলীর ছেলে তৌহিদুল ইসলাম হালেমা বেগমের দিকে তাকিয়ে কথা বলেন। বিষয়টি হালেমা বেগম অপমানজনক মনে করলে তৌহিদুলের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। পরে সাইফুল ইসলামও তাতে জড়িয়ে পড়েন। এ ঘটনার জেরে রাতে মোগলটুলা গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রসহ সাইফুল ইসলামের বাড়িতে হামলা চালাতে গেলে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। সংঘর্ষ থামাতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশাররফ হোসেন এবং সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল হাসানসহ প্রশাসনের একাধিক সদস্য আহত হন। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তপন সরকার জানান, মাসদুয়েক আগে মোবাইল ফোনের চার্জার নিয়ে দুই গ্রামের মধ্যে বিরোধ শুরু হয়। এরই ধারাবাহিকতায় নতুন করে এই সংঘর্ষের সূত্রপাত ঘটেছে। সংঘর্ষের প্রকৃত কারণ ও নেতৃত্বে কারা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, সংঘর্ষ থামাতে সেনাবাহিনী, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর থেকে সংশ্লিষ্ট গ্রামের অনেক বাসিন্দা এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছেন। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নারীর প্রতি মন্তব্য কেন্দ্র করে সংঘর্ষে ইউএনও-ওসি সহ আহত ২৫
0:00 0:00
1.0x
Burigonga.tv

শনিবার, ২৭ জুন ২০২৬

নারীর প্রতি মন্তব্য কেন্দ্র করে সংঘর্ষে ইউএনও-ওসি সহ আহত ২৫

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৫

featured Image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এক নারীর প্রতি মন্তব্য করাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৩০ এপ্রিল) রাত ৮টার দিকে চানমনি পাড়া ও মোগলটুলা গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, চানমনি পাড়ার মৃত হেলাল মিয়ার স্ত্রী হালেমা বেগম ও তার ছেলে সাইফুল ইসলাম হালুয়াপাড়া গ্রাম হয়ে হাঁটছিলেন। পথিমধ্যে মোগলটুলা গ্রামের মহব্বত আলীর ছেলে তৌহিদুল ইসলাম হালেমা বেগমের দিকে তাকিয়ে কথা বলেন। বিষয়টি হালেমা বেগম অপমানজনক মনে করলে তৌহিদুলের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। পরে সাইফুল ইসলামও তাতে জড়িয়ে পড়েন। এ ঘটনার জেরে রাতে মোগলটুলা গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রসহ সাইফুল ইসলামের বাড়িতে হামলা চালাতে গেলে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। সংঘর্ষ থামাতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশাররফ হোসেন এবং সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল হাসানসহ প্রশাসনের একাধিক সদস্য আহত হন। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তপন সরকার জানান, মাসদুয়েক আগে মোবাইল ফোনের চার্জার নিয়ে দুই গ্রামের মধ্যে বিরোধ শুরু হয়। এরই ধারাবাহিকতায় নতুন করে এই সংঘর্ষের সূত্রপাত ঘটেছে। সংঘর্ষের প্রকৃত কারণ ও নেতৃত্বে কারা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, সংঘর্ষ থামাতে সেনাবাহিনী, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর থেকে সংশ্লিষ্ট গ্রামের অনেক বাসিন্দা এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছেন। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Burigonga.tv

বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

Phone: +8801721242220
Mobile: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com
Website: www.burigonga.tv
কপিরাইট © ২০২৬ Burigonga.tv । সর্বস্বত্ব সংরক্ষিত