ঢাকা    বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

ভিসা জটিলতার মাঝেই তুরস্কের পথে ইরান

ভিসা জটিলতার মাঝেই তুরস্কের পথে ইরান
দেশ ছাড়ার আগে ইরানি ফুটবলারদের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি-এএফপি

বিশ্বকাপ শুরুর আগে মাঠের কৌশলের চেয়েও ইরান ফুটবল দলকে বেশি লড়তে হচ্ছে ভূ-রাজনৈতিক সমীকরণ নিয়ে। সব বাধা একপাশে ঠেলে আজ সোমবার তুরস্কের উদ্দেশ্যে রওনা হচ্ছে ‘টিম মেলি’রা। যেখানে চূড়ান্ত প্রস্তুতি ক্যাম্প, প্রীতি ম্যাচ ও যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করবে ইরানের ফুটবলাররা। শনিবার ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনোই এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। 

আপাতত ৩০ সদস্যের দল নিয়েই তুরস্কের আন্টালিয়ায় যাচ্ছে ইরান। যা কিনা পরবর্তীতে ছাঁটাই করে ২৬ জনে নামিয়ে আনা হবে। দলে সবচেয়ে বড় তারকা অলিম্পিয়াকোসের ৩৩ বছর বয়সী অভিজ্ঞ স্ট্রাইকার মেহেদি তারেমি। 

দল নির্বাচন নিয়ে কোচ ঘালেনোই বলেন, ‘বিশ্বকাপের আগে এই ৩০ জনকে বেছে নেওয়া আমার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে কঠিন টেকনিক্যাল সিদ্ধান্ত ছিল। আমি কেবল মেধার ওপর ভিত্তি করেই দল গড়েছি।’

আন্টালিয়ায় কন্ডিশনিং ক্যাম্প করার মাঝেই ইরান সেখানে দুটি প্রীতি ম্যাচ খেলবে। যার মধ্যে ২৯ মে গাম্বিয়ার বিপক্ষে একটি ম্যাচ নিশ্চিত হয়েছে। তবে দলটির আসল পরীক্ষা মাঠের বাইরে। ১৯৮০ সাল থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন থাকায় তুরস্কের মাটিতেই সারতে হবে ভিসার কাজ।

ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদি তাজ জানিয়েছেন, এখনও কোনো ভিসা ইস্যু করা হয়নি। নিয়ম অনুযায়ী আঙুলের ছাপ দিতে আন্টালিয়া থেকে ২৮০ মাইল দূরে রাজধানী আঙ্কারায় যেতে হবে খেলোয়াড়দের। ভ্রমণের ক্লান্তি এড়াতে ইরান চাইছে আন্টালিয়াতেই যেন এই ব্যবস্থা করা হয়। এই লজিস্টিক সহায়তার জন্য ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে জরুরি বৈঠক করবেন তাজ।

এর আগে রাজনৈতিক পরিস্থিতি এবং ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে নিজেদের ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছিল ইরান। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে স্পষ্ট জানিয়ে দেন, মূল সূচিতে কোনো পরিবর্তন আনা হবে না।

সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে যোগ দিতে গিয়ে দেশটির প্রবেশাধিকার পাননি ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ। ইরানের ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস’ (আইআরজিসি)-এর সঙ্গে তার অতীতের সম্পৃক্ততার জেরে কানাডা সরকার তাকে ভিসা দেয়নি। 

যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা উভয় দেশই আইআরজিসি-কে নিষিদ্ধ সংগঠন হিসেবে বিবেচনা করে, তাই ইরানের কোনো খেলোয়াড় বা স্টাফের একই ব্যাকগ্রাউন্ড থাকলে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রেও নিষেধাজ্ঞায় পড়বেন কিনা তা নিয়ে বড়সড় সংশয় তৈরি হয়েছিল।

ভিসা জটিলতা কাটলে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টুকসনে নিজেদের বেস ক্যাম্প করবে ইরান। গ্রুপ ‘জি’তে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে ১৫ জুন লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে। একই ভেন্যুতে তারা মুখোমুখি হবে বেলজিয়ামের এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলবে সিয়াটলের লুমেন ফিল্ডে মিশরের বিরুদ্ধে।

বিষয় : ইরান বিশ্বকাপ ফুটবল

বুড়িগঙ্গা

বুধবার, ০৮ জুলাই ২০২৬

ভিসা জটিলতার মাঝেই তুরস্কের পথে ইরান

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার
ভিসা জটিলতার মাঝেই তুরস্কের পথে ইরান
0:00 0:00
1.0x