নিউ ইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৫
বাংলা চলচ্চিত্র ও সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার লক্ষ্যে নিউ ইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’।
এই উৎসবটি যৌথভাবে আয়োজন করছে প্রিয়জন ফিল্মস ও লেমন স্টুডিও, আর সার্বিক সহযোগিতায় রয়েছে আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন (এবিপিএ)।
ফেস্টিভ্যালে থাকছে তিনটি বিভাগ—শর্ট ফিল্ম, ডকুমেন্টারি ও পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র। প্রতিটি বিভাগেই সেরা নির্মাতাদের সম্মাননা ও পুরস্কারে ভূষিত করা হবে।
ফেস্টিভ্যালের আহ্বায়ক অলিভ আহমেদ জানান,“আমরা শুধু আনুষ্ঠানিকতার নামে গণহারে ক্রেস্ট দিতে চাই না। বরং আমেরিকায় বাংলা চলচ্চিত্রের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই। ভালো কাজকে স্বীকৃতি দেওয়া এবং দুর্বলতাগুলো গঠনমূলকভাবে তুলে ধরা আমাদের লক্ষ্য। এজন্য আমাদের রয়েছে অভিজ্ঞ জুরি বোর্ড।”
ফেস্টিভ্যালের সদস্য সচিব লিটু আনাম বলেন, “আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন আমাদের পাশে আছে এবং তারা ভবিষ্যতে সেরা কাজগুলোতে বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। আমরা বিনোদনের পাশাপাশি বাংলা চলচ্চিত্রের মানোন্নয়নেও কাজ করতে চাই।”
আয়োজকরা জানিয়েছেন, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে নির্মিত স্বল্পদৈর্ঘ্য, পূর্ণদৈর্ঘ্য ও তথ্যচিত্র জমা দেওয়া যাবে। যেকোনো দৈর্ঘ্যের চলচ্চিত্র .mov কিংবা .mp4 ফরম্যাটে গ্রহণযোগ্য। জমা দেওয়া যাবে ইমেইলে (nybanglaff@gmail.com), কিংবা গুগল ড্রাইভ লিংক পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে:
? +1 (347) 545-7039 / +1 (646) 248-4759
শেষ জমাদান তারিখ: ৩০ আগস্ট ২০২৫।
ফেস্টিভ্যালটি চলতি বছরের অক্টোবর মাসে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে। তারিখ ও ভেন্যু শিগগিরই জানানো হবে ফেস্টিভ্যালের ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে।
মিডিয়া পার্টনার হিসেবে থাকছে বাংলাদেশের আরটিভি ও ৫২ টিভি, এবং আমেরিকার চ্যানেল ১৪ ও দ্য নিউ ইয়র্ক এডিটোরিয়াল।
Buriganga Television is committed to delivering research-based, fact-driven, and impartial journalism on the geopolitical economy of the
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.
Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com
স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার