ঢাকা    বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ৬ কর্মকর্তার জন্য আইফোন কেনার নির্দেশনা, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ৬ কর্মকর্তার জন্য আইফোন কেনার নির্দেশনা, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ৬ কর্মকর্তার জন্য আইফোন ১৬ প্রো ম্যাক্স মোবাইল কেনার অর্থ ছাড়ের নির্দেশনার একটি পত্র সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে এ ধরনের ব্যয়কে অপ্রয়োজনীয় ও অগ্রহণযোগ্য বলে সমালোচনা করেছেন। ভাইরাল হওয়া পত্রের তথ্য অনুযায়ী, গত ৭ এপ্রিল অর্থ বিভাগকে পাঠানো এক সরকারি চিঠিতে উল্লেখ করা হয়, ‘নীতিমালা অনুযায়ী প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ছয়জন কর্মকর্তার আইফোন ১৬ প্রো ম্যাক্স ব্যবহারের প্রাধিকার রয়েছে। তাদের কাজের গুরুত্ব এবং দায়িত্বের পরিধি বিবেচনায় নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার সানুগ্রহ অনুমোদন সাপেক্ষে ছয়জন কর্মকর্তার জন্য আইফোন ১৬ প্রো ম্যাক্স সেট সরবরাহের জন্য প্রয়োজনীয় আর্থিক অনুমোদন প্রদানের অনুরোধ করা হলো।’ জানা গেছে, যাদের জন্য এই মোবাইল সেট কেনার উদ্যোগ নেওয়া হয়েছে, তারা হলেন— প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব আশরোভা ইমদাদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি, এবং সহকারী প্রেস সচিব নাঈম আলী। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এই ছয়জন কর্মকর্তার হাতে আইফোন ১৬ প্রো ম্যাক্স পৌঁছেছে কিনা, তা বুড়িগঙ্গা টেলিভিশন স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি। এদিকে, বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানামুখী আলোচনা-সমালোচনা শুরু হয়। অনেকেই মনে করছেন, এমন ব্যয় জনসেবার অর্থ ব্যবহারের নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। অন্যদিকে, কেউ কেউ বলছেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য উন্নত প্রযুক্তি ব্যবহারের প্রয়োজনীয়তাও রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি।

বুড়িগঙ্গা

বুধবার, ০৮ জুলাই ২০২৬

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ৬ কর্মকর্তার জন্য আইফোন কেনার নির্দেশনা, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৫

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x