ঢাকা    বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

অশ্বারোহণ অনুষ্ঠানে কূটনীতিক ও অতিথিরা

অশ্বারোহণ অনুষ্ঠানে কূটনীতিক ও অতিথিরা
অশ্বারোহণ অনুষ্ঠানে কূটনীতিক ও অতিথিরা |সংগৃহীত

ঢাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো “ডিপ্লোমেটিক হর্স-রাইডিং এক্সপেরিয়েন্স প্রোগ্রাম”।

গত বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর আল ফুরসান ইকুয়েস্ট্রিয়ান একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, বিমান সংস্থার প্রতিনিধি ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

বাংলাদেশ ইকুয়েস্ট্রিয়ান অ্যাসোসিয়েশন ও ঢাকাস্থ সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস যৌথভাবে এ আয়োজন করে। এতে সহযোগিতা করে বাংলাদেশ ইকুয়েস্ট্রিয়ান ক্লাব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আলহামৌদি , দূতাবাসের ডেপুটি হেড অব মিশন হুমাইদ আল তামিমি, এইড বিভাগের পরিচালক রাশেদ আল মাইল আল জাবি, এমিরেটস এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার তালাল আল গারগাভি, কাতার এয়ারওয়েজের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ এমামসহ বিভিন্ন দূতাবাসের কর্মকর্তা।

আয়োজকরা জানান, বাংলাদেশে এই প্রথমবারের মতো কূটনীতিকদের অংশগ্রহণে এমন অশ্বারোহণ অভিজ্ঞতা কর্মসূচি অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ঘোড়ায় চড়ার প্রশিক্ষণ, আস্তাবল পরিদর্শন এবং বিভিন্ন ইন্টার‌্যাকটিভ ইকুয়েস্ট্রিয়ান কার্যক্রমে অংশ নেন।

অনুষ্ঠানে আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আলহামৌদি বলেন, এ ধরনের উদ্যোগ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার সাংস্কৃতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করবে।

বাংলাদেশ ইকুয়েস্ট্রিয়ান অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্টরা বলেন, আন্তর্জাতিক অশ্বারোহণ কার্যক্রম, প্রশিক্ষণ ও স্পোর্টস ট্যুরিজমের সম্ভাবনাময় গন্তব্য হিসেবে বাংলাদেশকে তুলে ধরার লক্ষ্যেই এ আয়োজন। পাশাপাশি তরুণদের অশ্বারোহণ খেলায় সম্পৃক্ত করতে এবং আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ তৈরি করতেও কাজ করছে সংগঠনটি।

অনুষ্ঠানে অংশ নেয়া বিদেশী কূটনীতিকরা আয়োজন, অবকাঠামো, ঘোড়ার মান ও আয়োজকদের আতিথেয়তার প্রশংসা করেন। আয়োজকদের মতে, এ আয়োজন বাংলাদেশের ক্রীড়া কূটনীতি ও ইকুয়েস্ট্রিয়ান খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

বিষয় : কূটনীতিক খেলা ঘোড়ায় চড়া ঘোড়া

বুড়িগঙ্গা

বুধবার, ০৮ জুলাই ২০২৬

অশ্বারোহণ অনুষ্ঠানে কূটনীতিক ও অতিথিরা

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার
অশ্বারোহণ অনুষ্ঠানে কূটনীতিক ও অতিথিরা
0:00 0:00
1.0x