ঢাকা    বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

তামাক খাত দিয়ে কর ফাঁকির বিরুদ্ধে অভিযান শুরু করবে এনবিআর

ছবি: ইত্তেফাক

কর ফাঁকি রোধে তামাক শিল্পকে কঠোর নজরদারির আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

শনিবার (১৬ মে) রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত প্রাক-বাজেট সংলাপে তিনি বলেন, তামাক খাতে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালু করা হবে।

‘রেভিনিউ মোবিলাইজেশন: চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিজ’ শীর্ষক এ সংলাপের আয়োজন করে ‘পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার’ (পিপিআরসি)।

এনবিআর চেয়ারম্যান বলেন, “তামাক শিল্পকে আরও কঠোর ব্যবস্থার মধ্যে আনা হবে। উৎপাদন পর্যায়ে কাউন্টিং মেশিন, কাউন্টিং ক্যামেরা, কিউআর কোড এবং উন্নত রাজস্ব স্টিকার ব্যবহারের পরিকল্পনা রয়েছে।”

তিনি আরও বলেন, “তামাক খাতে এই ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে পরবর্তীতে অন্যান্য পণ্যেও একই ধরনের নজরদারি চালু করা হবে।”

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট আগামী ১১ জুন জাতীয় সংসদে উপস্থাপন করা হবে উল্লেখ করে আবদুর রহমান খান বলেন, সরকার ইতোমধ্যে বিভিন্ন খাতে বরাদ্দ পরিকল্পনা চূড়ান্ত করার কাজ করছে।

তিনি জানান, আগামী বাজেটে রাজস্ব আহরণ বাড়ানোর পাশাপাশি বাণিজ্য সহজীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং দ্রব্যমূল্যের চাপে থাকা সাধারণ মানুষের স্বস্তির বিষয়টিও গুরুত্ব পাবে।

তার ভাষায়, “রাজস্ব সংগ্রহ বাড়ানোর জন্য নতুন কিছু খাত বাজেটে অন্তর্ভুক্ত করা হবে।”

করদাতাদের হয়রানি কমাতে রাজস্ব প্রশাসনকে ‘ফেসলেস’ বা সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরের ওপর জোর দেন এনবিআর চেয়ারম্যান।

তিনি বলেন, “সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে হয়রানি। এটি কমানোর কার্যকর উপায় হলো ফেসলেস সিস্টেম চালু করা, যাতে করদাতারা ঘরে বসেই করসংক্রান্ত কাজ সম্পন্ন করতে পারেন।”

আগামী ১ জুলাই থেকে আয়কর ফেরত দেওয়ার ব্যবস্থা চালুর আশাও প্রকাশ করেন তিনি।

সংলাপে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন হোসেন জিল্লুর রহমান।

সংলাপে কর-জিডিপি অনুপাত কম থাকার কারণ, করনীতি সংস্কার, রাজস্ব আহরণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্পর্ক, সামাজিক উন্নয়নে রাজস্ব নীতির প্রভাব এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা নিয়ে আলোচনা করা হয়।

বিষয় : অর্থনীতি বাণিজ্য জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর

বুড়িগঙ্গা

বুধবার, ০৮ জুলাই ২০২৬

তামাক খাত দিয়ে কর ফাঁকির বিরুদ্ধে অভিযান শুরু করবে এনবিআর

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x