ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
বুড়িগঙ্গা

২ অক্টোবর ২০২৬ বাদ জুম্মা শহীদ হাদী চত্বর শাহবাগ ঢাকায় মানববন্ধন কর্মসূচি

মানববন্ধন

আজ ২ অক্টোবর ২০২৬ বাদ জুম্মা শহীদ হাদী চত্বর শাহবাগ ঢাকায় মানববন্ধন কর্মসূচি 

মোঃ সিমান্ত তালুকদার 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘শহীদ ওসমান হাদি হল’ নামফলক পরিবর্তনের ঘটনায় তীব্র নিন্দা ও পুনঃনামকরণের দাবি, রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর, সিফাত আবদুল্লাহর মুক্তি, সিলিন্ডার গ্যাস ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাষ্ট্রসংলাপ ফোরাম (SDF)-এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রসংলাপ ফোরাম SDF-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহ্ আলম বাদশা বলেন,

“দেশে নাগরিক নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসন নিশ্চিত করতে হবে। কোনো মতের বিরোধকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর কিংবা হয়রানির সুযোগ নেই। প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে।”

তিনি বলেন, “শহীদ ওসমান হাদির নামফলক পরিবর্তনের ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। সংশ্লিষ্ট সবার মতামত ও যথাযথ প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির সমাধান করতে হবে এবং শহীদ ওসমান হাদির নামের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে হবে।”

সিলিন্ডার গ্যাস ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন,

“জ্বালানি ও গ্যাসের মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনযাত্রা, পরিবহন ব্যয় ও ব্যবসা-বাণিজ্যের ওপর। জনগণের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি করে এমন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা ও জীবনযাত্রার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জ্বালানি ও গ্যাসের মূল্য নির্ধারণে জনস্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।”

রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র ও সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুরের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, “স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ব্যক্তিগত প্রতিষ্ঠান কিংবা কোনো নাগরিকের ওপর হামলা ও ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মতের পার্থক্য থাকলে তার সমাধান হতে হবে আইন ও আলোচনার মাধ্যমে।”

সিফাত আবদুল্লাহর মুক্তির দাবি জানিয়ে তিনি আরও বলেন, “প্রত্যেক নাগরিকের ন্যায়বিচার ও আইনগত অধিকার নিশ্চিত করতে হবে। পাশাপাশি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনকে কার্যকর, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক ভূমিকা পালন করতে হবে।”

তিনি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ, জ্বালানি ও গ্যাসের মূল্যবৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনা এবং আইনের শাসন ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানান।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক তুহিন ফরাজী, কেন্দ্রীয় শিক্ষা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোস্তাকিম বিল্লাহ, মানবসম্পদ বিষয়ক সম্পাদক সাকিবুল হাসান, কেন্দ্রীয় সংগঠক আব্দুল আউয়াল হৃদয়, খুলনা বিভাগীয় সংগঠক সাদিকুজ্জামান সাদিক, মাকসুদুল হাসান, মোঃ সাইফুল্লাহ, মোঃ বিল্লাল হোসেন সবুজ, সুজনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বুড়িগঙ্গা

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

২ অক্টোবর ২০২৬ বাদ জুম্মা শহীদ হাদী চত্বর শাহবাগ ঢাকায় মানববন্ধন কর্মসূচি

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x