হেলথকেয়ার খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ, SR পদে নিয়োগ দিচ্ছে Trust Healthcare BD
বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম, টেকনাফ, কক্সবাজার
হেলথকেয়ার প্রোডাক্টের বিক্রয় ও বিপণন কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে Trust Healthcare BD-তে SR (Sales Representative) পদে ১০ জন জনবল নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত প্রতিনিধিদের বিভিন্ন ফার্মেসি থেকে হেলথকেয়ার প্রোডাক্টের অর্ডার সংগ্রহ করতে হবে। এসব পণ্যের মধ্যে রয়েছে ডায়াবেটিস মাপার যন্ত্র, ব্লাড প্রেসার মেশিন, থার্মোমিটার, নেবুলাইজার, পালস অক্সিমিটার, ওয়াটার ব্যাগসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা সামগ্রী।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচিতদের জন্য কমিশনভিত্তিক আয়ের ব্যবস্থা থাকবে। পাশাপাশি পার্ট-টাইম ও ফুল-টাইম—উভয়ভাবেই কাজ করার সুযোগ রয়েছে। এমনকি অন্য পেশা বা কাজের পাশাপাশি এ দায়িত্ব পালনের সুযোগও রাখা হয়েছে।
এই পদে আবেদনের ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়। দেশের যেকোনো এলাকা থেকে কাজ করার সুযোগ রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিশেষ করে বিভিন্ন ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের জন্য পার্ট-টাইম কাজের সুযোগ রয়েছে।
আগ্রহী প্রার্থীদের সিভি পাঠিয়ে আবেদন করতে বলা হয়েছে। বিস্তারিত জানতে Trust Healthcare BD-এর পেজে ইনবক্সে সিভি পাঠানো যাবে।
হটলাইন: ০১৫৬৮৯৮২৪৯৯
আগ্রহী প্রার্থীদের দ্রুত যোগাযোগ করে আবেদন করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।