ঢাকা    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

হাইওয়ে পুলিশ উদ্ধার কাজে ব্যাস্ত ছাতকের জাউয়া বাজার ব্রিজে রেলিং ভেঙ্গে ঝুলে রয়েছে ট্রাক

সিলেট সুনামগঞ্জ মহাসড়‌কর জাউয়া বাজার সেতুতে ট্রাকের ধাক্কায় রেলিং ভেঙ্গে অর্ধেক ঝুলে পড়েছে, হাইড্রোলিক ট্রাক বড় দুর্ঘটনা থেকে রক্ষা।

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাউয়া বাজার এলাকার সেতুর ওপর এক ট্রাকের ধাক্কায় সেতুর রেলিং ভেঙ্গে গেছে। ট্রাকটি অর্ধেক সেতুর ওপর ঝুলে রয়েছে। ঘটনাস্থলেই গিয়ে দেখা যায়, হলুদ রঙের একটি ডাম্প ট্রাক সেতুর কিনারে অর্ধেক ঝুলে আছে। 

আশপাশে স্থানীয় লোকজন জড়ো হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। বৃষ্টির কারণে রাস্তা ও সেতু ভেজা থাকায় পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হচ্ছে। একজন স্থানীয় ও নাগরিক ছাতা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে, অন্যরা ট্রাকের পাশে দাঁড়িয়ে ব‌্যাপক আলাপ আলোচনায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকটি সেতুর ওপর চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা দেয়। ধাক্কায় রেলিং ভেঙে যায় এবং ট্রাকটি সেতুর বাইরের দিকে অর্ধেক ঝুলে রয়েছে। এলাকাবাসী জানিয়েছেন, এই দুর্ঘটনায় সেতুটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা গ্রহন করার দাবি জানিয়েছে স্থানীয় সচেতন মহল। 

জয়কলস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোতালেব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনার পর ডাম্প ট্রাকটির চালক পালিয়ে গেছেন।

ট্রাকটি নিরাপদে সরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। ফলে দুর্ঘটনার কারণে মহাসড়কে যান চলাচলে কোনো সমস্যা হচ্ছে না। যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

বুড়িগঙ্গা

রোববার, ০৯ আগস্ট ২০২৬

হাইওয়ে পুলিশ উদ্ধার কাজে ব্যাস্ত ছাতকের জাউয়া বাজার ব্রিজে রেলিং ভেঙ্গে ঝুলে রয়েছে ট্রাক

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x