ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
বুড়িগঙ্গা

শেখ মুজিবের মৃত্যু বার্ষিকী পালনে জান্নাতুল ফেরদৌস ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালনের অভিযোগে ছাত্রলীগ নেত্রী জান্নাতুল ফেরদৌস চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ই আগস্ট) দুপুরে উপজেলার ভাতাইয়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জান্নাতুল ফেরদৌস চৌধুরী সিলেট জেলা ছাত্রলীগ নেত্রী হিসেবে পরিচিত বলে জানা গেছে।

কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়ের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, জান্নাতুল ফেরদৌস চৌধুরীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে জান্নাতুল ফেরদৌস বাড়ির পাশের ভাতাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করেন।

পরে শহীদ মিনারে শেখ মুজিবুর রহমানের ছবি রেখে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে ওই কর্মসূচির ছবি ও ভিডিও ধারণ করে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করলে বিষয়টি পুলিশের নজরে আসে। পরে তাকে গ্রেপ্তারের উদ্দেশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বুড়িগঙ্গা

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

শেখ মুজিবের মৃত্যু বার্ষিকী পালনে জান্নাতুল ফেরদৌস ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x