ঢাকা    বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

শরীয়তপুরে জামায়াতের অনুষ্ঠানে হামলা, ভিডিও করায় সাংবাদিককে মারধর।

নিজস্ব প্রতিবেদক 

 শরীয়তপুরের জাজিরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত জামায়াতে ইসলামীর কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে হামলার ভিডিও ধারণ করায় বিজয় টিভির জাজিরা প্রতিনিধি জুয়েল মিয়াকে মারধর করা হয়। গত বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার মডেল মসজিদ প্রাঙ্গণে এই সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াতের কর্মসূচি চলাকালে কাছাকাছি স্থান থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে এসে হামলা চালায়। এ ঘটনার ভিডিও করার সময় সাংবাদিক জুয়েলের ওপর চড়াও হন এবং মারধর শুরু করেন হামলাকারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছে শরীয়তপুর প্রেসক্লাব। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বুড়িগঙ্গা

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

শরীয়তপুরে জামায়াতের অনুষ্ঠানে হামলা, ভিডিও করায় সাংবাদিককে মারধর।

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x