ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

রায়গঞ্জে পৃথক অভিযানে ৬ আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে প্রতারণা, হত্যা ও নিয়মিত মামলাসহ বিভিন্ন মামলার ছয় আসামিকে গ্রেপ্তার করেছে। পরে গ্রেপ্তারকৃতদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রায়গঞ্জ থানার নিয়মিত প্রতারণা মামলার আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শ্যামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রতারণা মামলার আসামি মো. ইমন ইবনে কবির (২২), পিতা—মো. কবির হোসেন, সাং—৫৮ চান টেক্সটাইল, ফরিদাবাদ, কদমতলী, ঢাকা; মো. আল আমিন সরকার (২৯), পিতা—মো. ফিরোজ মিয়া এবং মো. নাজিম উদ্দিন (২৫), পিতা—আব্দুল মোতালেব, উভয় সাং—বৌনকান্দি ইটভাটা, চরআলী, হযরতপুর ইউনিয়ন, কেরানীগঞ্জ, ঢাকা—কে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া ওয়ারেন্টমূলে সিআর মামলার আসামি মো. হায়দার আলী (৬০), পিতা—মৃত আব্দুর রহমান, সাং—সাথিয়া দিগর; নিয়মিত মামলার এজাহারনামীয় আসামি আবু বক্কর সিদ্দিক (৫৩), পিতা—মৃত হারান খন্দকার, সাং—পাঙ্গাসি এবং হত্যা মামলার আসামি মো. সুলতান মাহমুদ (৩২), পিতা—খোরশেদ আলম, সাং—গোয়ালপাড়া (শালিয়াগাড়ী), থানা—রায়গঞ্জ, জেলা—সিরাজগঞ্জকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বিভিন্ন মামলার আসামি ও আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পৃথক অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ছয় আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। 

বুড়িগঙ্গা

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

রায়গঞ্জে পৃথক অভিযানে ৬ আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x