ঢাকা    সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

রাণীশংকৈলে সাপের কামড়ে যুবকের মৃত্যু

রাণীশংকৈলে সাপের কামড়ে যুবকের মৃত্যু
রাণীশংকৈলে সাপের কামড়ে যুবকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার পূর্ব বনগাঁ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মুন্না (পিতার নাম: বিষু ঘটক) পূর্ব বনগাঁ গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে একটি পুকুরে মাছ পাহারা দেওয়ার সময় হঠাৎ বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বর্ষা মৌসুমে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

বুড়িগঙ্গা

সোমবার, ২০ জুলাই ২০২৬

রাণীশংকৈলে সাপের কামড়ে যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার
রাণীশংকৈলে সাপের কামড়ে যুবকের মৃত্যু
0:00 0:00
1.0x