ঢাকা    শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

রাণীশংকৈলে রথযাত্রায় ভক্তদের উপচে পড়া ভিড়

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে ধর্মীয় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় আয়োজন শ্রীশ্রী রথযাত্রা। এ উপলক্ষে শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণ থেকে বের হওয়া সুসজ্জিত রথ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

রথযাত্রাকে ঘিরে সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ, শিশু ও প্রবীণসহ অসংখ্য ভক্ত-অনুরাগী মন্দির প্রাঙ্গণে জড়ো হন। পরে তারা শ্রীশ্রী জগন্নাথ দেবের রথের দড়ি টেনে ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন। অনেকের বিশ্বাস, ভক্তিভরে রথ টানলে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারীর চৌকস সিকিউরিটি টিম , উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন আলিফ, পৌর বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহাজান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলীসহ উপজেলা ও পৌর যুবদল সভাপতি, পৌর ছাত্রদলের সভাপতি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রথযাত্রা চলাকালে ভক্তিমূলক সঙ্গীত, ধর্মীয় প্রার্থনা ও উৎসবের আবহে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। নিরাপদ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে আয়োজক কমিটির সদস্য এবং স্বেচ্ছাসেবকেরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।

স্থানীয়দের ভাষ্য, প্রতিবছরের মতো এবারও রথযাত্রাকে ঘিরে রাণীশংকৈল পৌর শহরে উৎসবের আবহ সৃষ্টি হয়। ধর্মীয় এই আয়োজন সব শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এক সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয়।

বুড়িগঙ্গা

শনিবার, ১৮ জুলাই ২০২৬

রাণীশংকৈলে রথযাত্রায় ভক্তদের উপচে পড়া ভিড়

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x