ঢাকা    শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

প্রশ্নফাঁস ইস্যুতে সরকারের সঙ্গে বৈঠকে সিজেপি

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

প্রশ্নফাঁস ইস্যুতে সরকারের সঙ্গে বৈঠকে সিজেপি
বৈঠকের আগে দিল্লির যন্তর-মন্তরে বক্তব্য দেন অভিজিত দীপকে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেসের সৌজন্যে

প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি ও আইনি সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এর ভিত্তিতে শুক্রবার সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন আন্দোলনরত ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতারা।

তবে বৈঠকের আগে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও সোনম ওয়াংচুক অনশন ভাঙলেও শিক্ষার্থীদের মূল দাবিতে কোনো পরিবর্তন হয়নি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি নিয়েই তারা আলোচনায় বসবেন।

সিজেপির মুখপাত্র সৌরভ দাস শুক্রবার বলেছেন, প্ল্যাটফর্মের দাবিগুলো একই আছে এবং সেটি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে। তিনি আশা প্রকাশ করছেন সরকার খোলা মনে বিক্ষোভকারীদের উদ্বেগের কথা শুনবে। 

বৃহস্পতিবার সংগঠনের আরেক মুখপাত্র আশুতোষ রাঙ্কা ভারতজুড়ে শুক্রবার শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিলেন। এর বেশ কয়েক ঘণ্টা পর গভীর রাতে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ভিডিও বার্তা দেন নরেন্দ্র মোদি। তিনি জানান, প্রশ্নফাঁসে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুক্রবার মন্ত্রিসভায় আদালতের প্রক্রিয়া দ্রুত করার বিষয়ে আলোচনা করবেন। 

নরেন্দ্র মোদি আরও বলেন, বিষয়টির ওপর মন্ত্রিসভার পরামর্শ অন্তর্ভুক্ত করার পর খসড়া আইনকে চূড়ান্ত রূপ দেওয়া হবে। যত তাড়াতাড়ি সম্ভব বিলটি সংসদে পাশ করানোর চেষ্টা করা হবে।

শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে বিক্ষোভকারী ও নাগরিক সমাজের চাপ বাড়তে থাকায় বিষয়টিতে নরেন্দ্র মোদি হস্তক্ষেপ করতে শুরু করেছেন। আন্দোলনের সমর্থনে অনশন করা সমাজকর্মী সোনম ওয়াংচুকও বৃহস্পতিবার রাতে মন্ত্রীদের উপস্থিতিতে অনশন ভেঙেছেন। পরে ভিডিও বার্তায় তিনি জানান, সরকার তাঁকে আশ্বাস দিয়েছে যে, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।

সোনম ওয়াংচুক আরও জানান, আশ্বাস অনুযায়ী শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থায় জবাবদিহি বাড়াতে সরকার সংসদে পূর্ণাঙ্গ আলোচনা করবে।

বিষয় : ভারত নরেন্দ্র মোদি আন্দোলন ককরোচ জনতা পার্টি বৈঠক

বুড়িগঙ্গা

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

প্রশ্নফাঁস ইস্যুতে সরকারের সঙ্গে বৈঠকে সিজেপি

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x