ঢাকা    শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় এক প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫–৭ জনের বিরুদ্ধে ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তার বাবা।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পার-ভাঙ্গুড়া এলাকার বাসিন্দা মো. জয়নুল আবেদীন দাবি করেন, তার ১৮ বছর বয়সী প্রতিবন্ধী ছেলে মো. আব্দুল রাব্বীর মানসিক ভারসাম্য না থাকায় তাকে প্রায়ই বাড়িতে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। গত ২৪ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১২টার দিকে সে হাত-পায়ের শিকল খুলে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারেন, সে রাঙ্গালিয়া এলাকায় গেছে।

জয়নুল আবেদীনের অভিযোগ, সেখানে পৌঁছে তিনি জানতে পারেন যে, রাঙ্গালিয়া পশ্চিমপাড়া এলাকার আবুল কালাম আজাদ, সবুজ, শিপন হোসেন, শাওন, শিহাব, জুয়েল রানা ও রবিউল করিমসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন তার ছেলেকে কাঠের বাটাম, বাঁশের লাঠি ও অন্যান্য বস্তু দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ফুলে যাওয়ার মতো জখম হয়।

পরে স্থানীয়দের সহায়তায় আহত আব্দুল রাব্বীকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অভিযোগকারী জানান, বিষয়টি প্রথমে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করার কারণে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে।

এ ঘটনায় ভাঙ্গুড়া থানার লিখিত  অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।

 অভিযুক্ত আবুল কালাম আজাদ বলেন,গভীর রাতে ঐ ব্যক্তি ভ্যানের উপর বসে থাকা দেখে এলাকার লোক চৌর মনে করে আটক  করে তাই চৌর ভেবে মার ধর করা হয়েছে।

অফিসার ইনচার ওসি মো. সাকিউল আজম বলেন, অভিযোগটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বুড়িগঙ্গা

শনিবার, ২৫ জুলাই ২০২৬

প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x