ঢাকা    বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

নেপালে আইটি ও ক্লাউড সেবা সম্প্রসারণ করলো বাংলাদেশি প্রতিষ্ঠান স্মার্ট ল্যাব

নেপালের বাজারে আইটি ও ক্লাউড সলিউশন সেবা চালু করেছে বাংলাদেশের শীর্ষ তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট ল্যাব। এরই অংশ হিসাবে নেপালের অন্যতম শীর্ষ বিপণন ও যোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান ‘আউটরিচ’-এর সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি। 

শনিবার (১৬ মে) নেপালের হিমালয় হোটেলে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় আউটরিচের প্রতিষ্ঠাতা এবং স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিরেক্টর উজয়া শাক্য ও স্মার্ট ল্যাবের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। এই চুক্তির ফলে স্মার্ট ল্যাব নেপালের বাজারে তাদের উন্নত আইটি সলিউশন, সিস্টেম ইন্টিগ্রেশন এবং ক্লাউড পরিষেবা প্রদান করবে।

নতুন এই কার্যক্রম প্রসঙ্গে স্মার্ট ল্যাবের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াদ হাসনাইন বলেন, আমরা বিদেশের বাজারে আইটি সেবা প্রদানের মাধ্যমে বাংলাদেশে রেমিট্যান্স আনছি এবং দেশের রিজার্ভ সমৃদ্ধ করতে ভূমিকা রাখছি। ইতোমধ্যে আমরা যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, চীনসহ ১৫টি দেশের সঙ্গে কাজ করছি। সেই ধারাবাহিকতায় এবার নেপালে আমাদের কার্যক্রম সম্প্রসারণ করা হলো।

স্মার্ট ল্যাব মূলত সিস্টেম ইন্টিগ্রেশন, প্রফেশনাল সার্ভিস, আইটি অপারেশন ম্যানেজমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং মেসেজিং সলিউশন নিয়ে কাজ করে। প্রতিষ্ঠানটি স্মার্ট ভয়েস লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে ৫০টিরও বেশি বড় করপোরেট প্রতিষ্ঠান এবং ব্যাংকিং খাতে সেবা প্রদান করছে।

অন্যদিকে, আউটরিচ নেপাল ২০০৩ সাল থেকে দেশটির বিজ্ঞাপন ও বিপণন খাতে কাজ করছে। প্রতিষ্ঠানটি নেপালের অন্যতম শীর্ষ যোগাযোগ সংস্থা হিসেবে আন্তর্জাতিক বিভিন্ন স্বীকৃতি লাভ করেছে।

বিষয় : বাংলাদেশ নেপাল

বুড়িগঙ্গা

বুধবার, ০৮ জুলাই ২০২৬

নেপালে আইটি ও ক্লাউড সেবা সম্প্রসারণ করলো বাংলাদেশি প্রতিষ্ঠান স্মার্ট ল্যাব

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x