ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

নিশো মেহজাবীন ফের জুটিতে

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

 নিশো মেহজাবীন ফের জুটিতে
আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী

হেলথকেয়ার খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ, SR পদে নিয়োগ দিচ্ছে Trust Healthcare BD

হাজী মোহাম্মদ হোছন সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয় প্রতিষ্ঠা, উন্নয়ন ও শিক্ষার প্রসারে প্রধান শিক্ষক নিবেদিতা ভট্টাচার্যের অবদান

রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার

শাহজাদপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ‎

শাহজাদপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ‎ ‎​মোঃ মোসলেম উদ্দিন সিরাজী ‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ ‎ ‎সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রতনকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরে যাওয়া প্রধান শিক্ষক মোঃ গোলাম কিবরিয়ার বিরুদ্ধে নানা আর্থিক অনিয়ম ও গুরুত্বপূর্ণ নথিপত্র সরিয়ে ফেলার অভিযোগ উঠেছে। ​এই বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন বিদ্যালয়ের জমিদাতা পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজন বাসিন্দা। অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে  উপজেলা মাধ্যমিক ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তাকে। ‎​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,গত ৩১ আগস্ট তদন্তের অংশ হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে বিভিন্ন নথিপত্র ও আর্থিক হিসাব-নিকাশ পর্যালোচনা করেছেন। উল্লেখ্য,ওই দিনই ছিলো প্রধান শিক্ষক মোঃ গোলাম কিবরিয়ার কর্মজীবনের শেষ কর্মদিবস। ‎​তদন্তের সময় প্রয়োজনীয় হিসাব-নিকাশ ও সংশ্লিষ্ট কাগজপত্র উপস্থাপনের জন্য প্রধান শিক্ষক ১০ দিনের সময় চেয়েছেন। এই সময়ের মধ্যে হিসাব যাচাই করে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করবেন বলে জানিয়েছেন তিনি। ​অভিযোগকারীদের দাবি,সরেজমিনে যাচাইয়ের সময় বিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনায় নানা অসঙ্গতি ধরা পড়েছে। বিষয় গুলো বিস্তারিতভাবে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ​এই দিকে অবসরে যাওয়ার মুহূর্তে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র সঙ্গে করে নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে মোঃ গোলাম কিবরিয়ার বিরুদ্ধে। তবে ঠিক কোন কোন নথিপত্র নেওয়া হয়েছে, সেগুলোর বর্তমান অবস্থান কী এবং কী উদ্দেশ্যে নেওয়া হয়েছে—এই সব বিষয়ে কর্তৃপক্ষের কাছে থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ‎​তবে সব অভিযোগ অস্বীকার করে মোঃ গোলাম কিবরিয়া বলেছেন,"আমার বিরুদ্ধে আনা অভিযোগ গুলো সত্য নয়। আমি নির্ধারিত সময়ের মধ্যে সব হিসাব- নিকাশ ও কাগজপত্র কর্তৃপক্ষের কাছে দাখিল করব।" নথিপত্র সরিয়ে নেওয়ার অভিযোগও তিনি ভিত্তিহীন বলে দাবি করেছেন। ‎​বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সাদিকুল ইসলাম বলেছেন,"আমরা মিটিংয়ে ব্যস্ত ছিলাম। সে সময় অভিযুক্ত প্রধান শিক্ষক মোঃ গোলাম কিবরিয়া অন্য নথির কথা বলে তাঁর ছেলে ও আরো একজন কে সঙ্গে নিয়ে স্কুলের কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে গেছেন।"এই বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানিয়েছেন,"অভিযোগটি তদন্ত করা হচ্ছে। আর্থিক হিসাব-নিকাশ দাখিলের জন্য অভিযুক্ত শিক্ষক ১০ দিন সময় নিয়েছেন। পুরো হিসাব দাখিল না করায় তাঁকে এখনো চূড়ান্ত ছাড়পত্র অব্যাহতি দেওয়া হয়নি।"​ বিদ্যালয় সূত্রে জানা গেছে,মোঃ গোলাম কিবরিয়া ২০১৩ সালে রতনকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন। চলতি বছরের ৩১ আগস্ট ছিলো তাঁর কর্মজীবনের শেষ দিন। অবসর গ্রহণের ঠিক শেষ মুহূর্তে আর্থিক অনিয়ম ও নথি গায়েবের অভিযোগ ওঠায় পুরো এলাকা জুড়ে বিষয়টি নিয়ে ব্যাপক আলোড়ন ও সৃষ্টি হয়েছে।

এক সময়ের নাটকের জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। এর মধ্যে নিশো এখন ব্যস্ত সিনেমা নিয়ে। মেহজাবীন চৌধুরীও নাটকে নেই। অভিনয় করছেন সিনেমায় ওটিটিতে। এখন আর এই জুটিকে একসঙ্গে পান না দর্শকরা। সময়ের সঙ্গে দুজনের পথ ভিন্ন দিকে মোড় নেয়। দর্শকদের মাঝেও তৈরি হয় এক ধরনের আক্ষেপ– আবার কি কখনও এক ফ্রেমে ফিরবেন নিশো ও মেহজাবীন?

সেই অপেক্ষার অবসান ঘটতে পারে খুব শিগগিরই। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, নিশো ও মেহজাবীনকে নিয়ে একটি ওয়েব সিনেমা নির্মাণের প্রস্তুতি চলছে। ছবিটির নির্মাতা হিসেবে থাকছেন আলোচিত নির্মাতা ভিকি জাহেদ। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে প্রাথমিক প্রস্তুতির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে গণমাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি প্রকাশ পেতে পারে; যা ডিসেম্বর নাগাদ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিরও দিনক্ষণ প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে। 

যদিও এ বিষয়ে মেহজাবীনের সঙ্গে যোগাযোগ করা হলে কিছুই জানাননি তিনি। তবে নিশো ও মেহজাবীন একসঙ্গে অভিনয় করে যে কটি নাটক দর্শকপ্রিয়তা পেয়েছে, তার তালিকা বেশ দীর্ঘ। ‘পুনর্জন্ম’, ‘শিল্পী’, ‘শুক্লপক্ষ’, ‘মাইনকার চিপায়’, ‘২২শে এপ্রিল’, ‘ঘটনা সত্য’, ‘নীল জলের কাব্য’ প্রতিটি কাজেই তারা নিজেদের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন। এবার তাদের একসঙ্গে ওটিটিতে দেখা গেলে দারুণ হবে বিষয়টি। 

সর্বশেষ এ জুটির ‘পুনর্জন্ম’ সিরিজটি ডার্ক থ্রিলার ও সাসপেন্স ঘরানায় দর্শকের ভিন্নরকম অভিজ্ঞতা এনে দেয়। ২০২১ সালে শুরু হওয়া এই ধারাবাহিক নাটকের একাধিক কিস্তি প্রচারিত হয় এবং প্রতিবারই ব্যাপক সাড়া ফেলে।

এর আগে এই জুটিকে প্রথমবার একসঙ্গে দেখা যায় চরকির সিনেমা ‘রেডরাম’-এ। একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এগিয়ে যাওয়া রহস্যময় গল্পে নিশো ও মেহজাবীনের অভিনয় দর্শকের কৌতূহল বাড়িয়ে দেয়। 

ভিকির কাজটি ছাড়াও গুঞ্জন রয়েছে রায়হান রাফীর সুড়ঙ্গ ২’ তেও নিশোর বিপরীতে নায়িকা হিসেবে থাকতে পারেন মেহজাবীন। সিনেমাটির প্রথম কিস্তিতে নিশোর বিপরীতে ছিলেন তমা মির্জা। সেখানে এখন ভাবা হচ্ছে নতুন কাউকে। ইতোমধ্যে নিশোকে নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা আই আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। তবে নায়িকার বিষয়ে এখনও কোনো ঘোষণা আসেনি।

সূত্র বলছে, সুড়ঙ্গ সিনেমার জন্য কয়েকজন নায়িকার কাছে প্রস্তাব গিয়েছে। তার মধ্যে মেহজাবীন চৌধুরীও রয়েছেন। আপাতত চিত্রনাট্য পড়ছেন এই অভিনত্রী। ব্যাটে-বলে মিলে গেলেই বড় পর্দায়ও একসঙ্গে জুটি হতে পারেন এই দুই তারকা।

সব মিলিয়ে, নিশো-মেহজাবীনের সম্ভাব্য নতুন সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। কেবল অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার। দেখা যাক, কবে সে ঘোষণা আসে প্রতিষ্ঠানের পক্ষ থেকে।

বিষয় : আফরান নিশো মেহজাবীন চৌধুরী

বুড়িগঙ্গা

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

নিশো মেহজাবীন ফের জুটিতে

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার
নিশো মেহজাবীন ফের জুটিতে
0:00 0:00
1.0x