ঢাকা    বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

নাঈম মাঝি হত্যায় পিবিআইয়ের হাতে আরও এক পলাতক আসামি গ্রেপ্তার।

গাজীপুর মহানগরীর সদর থানার বহুল আলোচিত নাঈম মাঝি হত্যা মামলার রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলার এজাহার বহির্ভূত অন্যতম পলাতক আসামি মো. নাজমুল হোসেনকে (২০) গ্রেপ্তার করেছে পিবিআই, গাজীপুর জেলা। গ্রেপ্তারের পর আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

পিবিআই জানায়, ২০২৪ সালের ১০ অক্টোবর বিকেলে কাজের কথা বলে চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন রাজমিস্ত্রি নাঈম মাঝি (২৮)। পাঁচ দিন পর ১৫ অক্টোবর গাজীপুর সদর থানার সামান্তপুর এলাকার একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় সদর থানায় হত্যা ও মরদেহ গোপনের অভিযোগে মামলা দায়ের করা হয়।

মামলাটির গুরুত্ব বিবেচনায় তদন্তভার গ্রহণ করে পিবিআই। তদন্তে পূর্বে গ্রেপ্তার হওয়া এক আসামির ১৬৪ ধারার জবানবন্দি, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে নাজমুল হোসেনের সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হন তদন্তকারীরা।

এরই ধারাবাহিকতায় গত ২১ জুলাই ২০২৬ রাত সাড়ে ১০টার দিকে ঢাকার আশুলিয়ার জিরানী বাজার এলাকায় অভিযান চালিয়ে তার ভাড়া বাসা থেকে নাজমুল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে হাজির করা হলে তিনি স্বেচ্ছায় হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পিবিআই জানিয়েছে, চাঞ্চল্যকর এ হত্যা মামলার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

বুড়িগঙ্গা

বুধবার, ২২ জুলাই ২০২৬

নাঈম মাঝি হত্যায় পিবিআইয়ের হাতে আরও এক পলাতক আসামি গ্রেপ্তার।

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x