ঢাকা    শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

নদীপথে ইয়াবা পাচারের অভিযোগে ৪০

নদীপথে ইয়াবা পাচারের অভিযোগে ৪০

নদীপথে ইয়াবা পাচারের অভিযোগে ৪০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম

কক্সবাজারের উখিয়ায় নদীপথে মাদক পাচারের সময় ৪০ হাজার পিস ইয়াবাসহ মেহেদী হাসান জুনায়েদ (২৭) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক মেহেদী হাসান জুনায়েদ টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী গ্রামের সৈয়দ আমিনের ছেলে।

শুক্রবার (৭ আগস্ট) রাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা যায়, ৭ আগস্ট রাত আনুমানিক ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬৪ বিজিবির অধীন পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে উলুবনিয়া কামালের ঘের এলাকায় অবস্থান নেয়। রাত সাড়ে ৯টার দিকে মিয়ানমার সীমান্তের দিক থেকে ব্যাগ হাতে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যদের সন্দেহ হয়।

পরে টহল দল তাকে চ্যালেঞ্জ করলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যরা তাকে আটক করেন। পরে তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে খাকি রঙের প্যাকেটের ভেতর নীল রঙের চারটি কার্টন থেকে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে বিজিবি।

বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, মাদক সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

আটক ব্যক্তি ও উদ্ধার করা ইয়াবার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বুড়িগঙ্গা

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

নদীপথে ইয়াবা পাচারের অভিযোগে ৪০

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার
নদীপথে ইয়াবা পাচারের অভিযোগে ৪০
0:00 0:00
1.0x