ঢাকা    বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

দেনা করে বাবাকে ঘড়ি উপহার, উল্টো ঝাড়ি খেয়েছিলেন সালমান খান

বাবা সেলিম খানের সঙ্গে সালমান খান। ছবি: সংগৃহীত

আজ তিনি বলিউডের অন্যতম সফল ও প্রভাবশালী সুপারস্টার। বক্স অফিসে তাঁর ছবি মানেই কোটি কোটি রুপির ব্যবসা। কিন্তু ক্যারিয়ারের শুরুতে নিজের উপার্জনের প্রথম বিলাসবহুল জিনিসটি কিনতে গিয়ে রীতিমতো ধার করতে হয়েছিল সালমান খানকে! তাও নিজের জন্য নয়, বাবা সেলিম খানের জন্য একটি বহুমূল্য ‘রোলেক্স’ ঘড়ি কিনতে বন্ধুদের কাছ থেকে ঋণ নিয়েছিলেন ‘ভাইজান’। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের এই আবেগঘন ও মজাদার স্মৃতি শেয়ার করেছেন অভিনেতা।

সম্প্রতি ‘ভ্যারাইটি ইন্ডিয়া’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে সালমান খান জানান, ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে যখন তাঁর উপার্জন সবে শুরু, তখনই বাবার জন্য এই দামি ঘড়িটি পছন্দ হয়েছিল তাঁর। কিন্তু সেটি কেনার মতো পর্যাপ্ত টাকা তাঁর কাছে ছিল না।

সালমান বলেন, ‘আমার কেনা প্রথম বিলাসবহুল জিনিসটি ছিল বাবার জন্য একটি রোলেক্স ঘড়ি। যখন ঘড়িটি আমার পছন্দ হয়, তখন ওটি কেনার মতো পুরো টাকা আমার কাছে ছিল না। সেই সময়ে ঘড়িটির দাম ছিল প্রায় ৯ লাখ রুপি। আমার কাছে মাত্র ৪ লাখ রুপি ছিল, বাকি ৫ লাখ রুপি আমি ধার করে জোগাড় করি।’

অনেক কষ্ট করে টাকা জোগাড় করে ঘড়িটি কিনে যখন বাবা সেলিম খানের হাতে তুলে দেন সালমান, তখন প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান কিন্তু মোটেই খুশি হননি। উল্টে ক্যারিয়ারের শুরুতে ছেলের এমন দেখনদারি ও অপচয় দেখে রেগে গিয়েছিলেন।

সালমানের কথায়, ‘ঘড়িটি যখন বাবাকে দিই, বাবা রেগে গিয়ে বলেছিলেন— “তুই তো এখনো ঠিকঠাক কাজ করাই শুরু করিসনি, আর এখন থেকেই এই সব নখরামি শুরু করে দিয়েছিস! নিজেকে কি রাজা-বাদশা ভাবিস নাকি?’” সালমান হাসতে হাসতে আরও যোগ করেন, বাবা প্রথমে রাগ দেখালেও পরে ঘড়িটি তাঁর অত্যন্ত প্রিয় হয়ে ওঠে। এমনকি সেটিকে তিনি স্রেফ ঘড়ি নয়, একটি ‘অলংকার’ হিসেবে বর্ণনা করতেন।

বহু বছর ধরে সযত্নে ব্যবহার করার পর সেই বিশেষ রোলেক্স ঘড়িটি কিন্তু আবারও সালমানের হাতেই ফিরে এসেছে। সালমান বলেন, ‘পরবর্তীকালে যখন আমি নিজে ঘড়ি পরা শুরু করি, তখন বাবা ওই ঘড়িটি আমাকে উপহার হিসেবে ফিরিয়ে দেন।’

এদিকে সালমানের সংগ্রহে থাকা দামি দামি ঘড়ি নিয়ে নেটপাড়ায় নানা গুঞ্জন শোনা যায়। সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে ভাইজান বলেন, ‘আমি জীবনের শেষ ২৬-২৮ বছর ধরে ঘড়ি পরাই ছেড়ে দিয়েছিলাম। এখন আপনারা আমাকে হাতে যে সমস্ত ঘড়ি পরতে দেখেন, তার বেশিরভাগই কিন্তু আমার নিজের নয়। ওগুলো আমার বন্ধুদের ঘড়ি। আমি মাঝে মাঝে বন্ধুদের থেকে ঘড়িগুলো ট্রাই করার জন্য নিই, পরি এবং আবার ফেরত দিয়ে দিই। আমার নিজের বলতে কেবল ওই একটি রোলেক্স ঘড়িই রয়েছে।’

সালমান খানকে আগামীতে দেখা যাবে ‘মাতৃভূমি’ ছবিতে। অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং। এর আগে ছবিটির নাম রাখা হয়েছিল ‘ব্যাটল অব গালওয়ান’।

এ ছাড়া, দক্ষিণী তারকা নয়নতারার সঙ্গে তাঁর বহুল প্রতীক্ষিত ছবি ‘SVC63’ নিয়ে দারুণ উন্মাদনা তৈরি হয়েছে। ভামশী পৈদিপল্লী পরিচালিত এবং দিল রাজু প্রযোজিত এই ছবিটি ২০২৭ সালের ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বিষয় : বিনোদন বলিউড সালমান খান

বুড়িগঙ্গা

বুধবার, ০৮ জুলাই ২০২৬

দেনা করে বাবাকে ঘড়ি উপহার, উল্টো ঝাড়ি খেয়েছিলেন সালমান খান

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x