ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুড়িগঙ্গা

দুর্গাপুরে কাকৈরগড়া ইউপির চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সুরুজ আলী বাঙালি

আসিফ খান
আসিফ খান
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দুর্গাপুরে কাকৈরগড়া ইউপির চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সুরুজ আলী বাঙালি

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী হিসেবে মাঠে রয়েছেন দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত বিএনপি নেতা মো. সুরুজ আলী বাঙালি। আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছরের শাসনামলে নানা প্রতিকূলতা ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

মো. সুরুজ আলী বাঙালি কাকৈরগড়া ইউনিয়নের শুকনাকুড়ি গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মৃত হাজী আবুচান এবং মাতা মৃত নুরনেচ্ছা বিবি। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে তিনি তৃতীয় সন্তান। তাঁর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস।

দলীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের শাসনামলে টানা ১৭ বছর কাকৈরগড়া ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন সুরুজ আলী বাঙালি। এ সময়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে তাঁকে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। তাঁর ভাষ্যমতে, দলীয় রাজনীতি ও সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখতে গিয়ে নিজের অনেক সহায়-সম্পত্তি বিক্রি করতে হয়েছে। রাজনৈতিক কারণে টানা ১৭ বছর সাতটি মামলার আসামি ছিলেন বলেও জানান তিনি। এর মধ্যে ট্রাক পোড়ানো ও পেট্রোল হামলাসংক্রান্ত মামলাও ছিল বলে উল্লেখ করেন।

তিনি আরও জানান, আওয়ামী লীগ সরকারের সময়ে তাঁর নিজ বাসভবন থেকেই ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিএনপির বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালিত হতো। দলীয় নেতাকর্মীদের নিয়ে সেখানে নিয়মিত বৈঠক ও কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রতিকূল পরিস্থিতিতেও তিনি রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন।

চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রত্যাশার বিষয়ে সুরুজ আলী বাঙালি বলেন, “দীর্ঘদিন দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে রাজনীতি করেছি। রাজনৈতিক দায়িত্ব পালন করতে গিয়ে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। এখন দলের সুদিনের প্রত্যাশায় নতুনভাবে দায়িত্ব নিতে চাই। কাকৈরগড়া ইউনিয়নের গরিব, অসহায় ও দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চাই। একটি জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গঠন করাই আমার লক্ষ্য।”

তিনি আরও বলেন, বিএনপির দলীয় মনোনয়ন পেলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করতে চান।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পেতে তিনি দলের তৃণমূলের নেতাকর্মী, সমর্থক ও ইউনিয়নের সর্বস্তরের ভোটারদের আন্তরিক সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।

বুড়িগঙ্গা

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

দুর্গাপুরে কাকৈরগড়া ইউপির চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সুরুজ আলী বাঙালি

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x