ঢাকা    শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

জুলাই বিপ্লব স্মরণে ‘জ্বলজ্বলে জুলাই’ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

২০২৪ সালের জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতি ও আহতদের ত্যাগ স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘জ্বলজ্বলে জুলাই’।

 ‘বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য’-এর আয়োজনে  আজ ২৪ জুলাই, শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে  অনুষ্ঠানটি হয়। 

‘অন্যায়ের বিরুদ্ধে আজীবন’ স্লোগানকে ধারণ করে আয়োজিত অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারগুলোর সদস্যরা উপস্থিত থেকে তাঁদের স্বজনদের স্মৃতিচারণ করেন। পাশাপাশি  আন্দোলনে গ আহত ব্যক্তিরা জুলাইয়ের রক্তঝরা দিনগুলোর সাহসী ও নির্মম অভিজ্ঞতার কথা তুলে ধরেন। উপস্থিত দর্শক-শ্রোতারা তাঁদের বক্তব্য শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন।

স্মৃতিচারণের পাশাপাশি অনুষ্ঠানে বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনা পরিবেশন করা হয়। দেশের বরেণ্য ও জনপ্রিয় শিল্পীরা এতে অংশ নেন। পরিবেশনার মধ্যে ছিল বিপ্লবী ও দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, প্রতিবাদী নাচ, মাইম (মূকাভিনয়), জাদু প্রদর্শনী এবং কাওয়ালি ইত্যাদি। 

 ‘বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য’-এর পক্ষ থেকে জানানো হয়, সাংস্কৃতিক ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এবং গণঅভ্যুত্থানের চেতনাকে জাগ্রত রাখতেই এই আয়োজন।  অনুষ্ঠানটিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ সবান্ধব উপস্থিত থেকে আয়োজনটি উপভোগ করেন

বুড়িগঙ্গা

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

জুলাই বিপ্লব স্মরণে ‘জ্বলজ্বলে জুলাই’ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x