সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন শনিবার ছাতক পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
সকাল ১১টায় তিনি পৌরসভা কার্যালয়ে পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ মহি উদ্দিন এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি পৌরসভার বিভিন্ন দপ্তর ও চলমান কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে পৌরসভা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ মহি উদ্দিনের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন পৌরসভার সেবার মান আরও উন্নত করতে কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় বক্তব্য দেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, সহকারী প্রকৌশলী আবদুল মালেক, উপ-সহকারী প্রকৌশলী দিজেন্দ্র লাল দাস, ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মো. ফজলুল করিম বকুল, যুগ্ম আহ্বায়ক শাহ শফিকুল আলম মতি, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন মহি, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) ও সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, যুগ্ম আহ্বায়ক সামছুর রহমান বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ বাকি বিল্লাহ, পৌর যুবদলের আহ্বায়ক খায়ের উদ্দিন এবং উপজেলা জাসাসের আহ্বায়ক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম।
এ সময় পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তানিমুল ইসলাম তানিম, শফি উদ্দিন, রাসেল তালুকদার, পৌর শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক রুহেল, যুবদল নেতা মজনু মিয়া, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার তারেক, পৌর ছাত্রদলের আহ্বায়ক স্বচ্ছা আবেদীন, উপজেলা ছাত্রদল নেতা শাহেদ ইয়াসিনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।