ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

ছাতক চোরাই মোটরসহ, নৌকাসহ উদ্ধার অভিযানে নৌ পুলিশ, আটক-৪

ছাতক প্রতিনিধিঃ

ছাতক উপজেলার রেলওয়ে কলোনী এলাকায় অভিযান চালিয়ে চোরাই ৬টি মোটর, একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা উদ্ধার এবং চারজনকে আটক করেছে নৌ পুলিশ। 

নৌ পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৯ জুলাই) রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানাধীন রেলওয়ে কলোনী সংলগ্ন সুরমা নদীর তীরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রমজান আলীর ভাঙারির দোকান থেকে আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৬টি চোরাই মোটর উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ এবং চারজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ইসলামপুর ইউনিয়নের গনেশপুর গ্রামের ছড়ারপাড় এলাকার নিজাম উদ্দিনের পুত্র তোফাজ্জল হক (২২), মৃত আনিছুর রহমানের পুত্র জুবের মিয়া (২৩), মৃত দুদু মিয়ার পুত্র আবু বক্কর (২২) এবং ছাতক উপজেলার বাগবাড়ি এলাকার মৃত আমির মিয়ার পুত্র রমজান মিয়া (৪০)।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, গত ১৩ জুলাই সন্ধ্যা ৭টা থেকে ১৪ জুলাই সকাল ৬টার মধ্যে কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস পূর্বপাড়া এলাকার কাটাগাং নদীর তীরে অবস্থিত জনৈক বশির কোম্পানির বালুর স্টক থেকে এসব মোটর চুরি করা হয়। 

পরে ১৯ জুলাই রাতে চোরাই মোটরগুলো বিক্রির উদ্দেশ্যে ছাতকের রেলওয়ে কলোনীতে রমজান মিয়ার ভাঙারির দোকানে আনা হলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ চোরাই মালসহ তাদের আটক করে।

পুলিশের দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ছাতক ও কোম্পানীগঞ্জ থানা এলাকার সুরমা ও পিয়াইন নদীর উভয় তীরের বিভিন্ন ক্রাশার মিল ও বালুর স্টক থেকে মোটর, কনভেয়ার বেল্ট, ট্রান্সফরমারসহ বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ চুরির সঙ্গে জড়িত।এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বুড়িগঙ্গা

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ছাতক চোরাই মোটরসহ, নৌকাসহ উদ্ধার অভিযানে নৌ পুলিশ, আটক-৪

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x