ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

ছাতকে ৩ সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, থানায় লিখিত আবেদন

সুনামগঞ্জের ছাতক উপজেলায় সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাঁদা দাবি, প্রতারণা, প্রাণনাশের হুমকি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে তিন ব্যক্তিসহ অজ্ঞাত আরও দুজনের বিরুদ্ধে ছাতক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী মো. দুলু মিয়া।

গত ১৯ জুলাই রাতে উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মো. দুলু মিয়া (৪০) এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগে ইসলামপুর ইউনিয়নের বাহাদুর গ্রামের মো. নাজমুল হাসান জুয়েল (৪২), লাফার্জ ফেরিঘাট এলাকার সাজ্জাদ মাহমুদ মনির (৩৬), চরমহল্লা ইউনিয়ন পরিষদের সদস্য অজিত কুমার দাশ (৪২) এবং অজ্ঞাত আরও দুজনকে অভিযুক্ত করা হয়েছে।

লিখিত অভিযোগে দুলু মিয়া দাবি করেন, তিনি দলিল নং-১২৪৬/২২ অনুযায়ী ফকিরটিলা মৌজার একটি জমির বৈধ অংশীদার। গত ১৪ জুলাই সন্ধ্যায় ওই জমিতে শ্রমিকরা ম্যানুয়াল পদ্ধতিতে বালু উত্তোলনের কাজ শেষে সরঞ্জাম পরিষ্কার করছিলেন। এ সময় অভিযুক্তরা ইঞ্জিনচালিত নৌকায় এসে নিজেদের বিভিন্ন গণমাধ্যম ও উপজেলা প্রেসক্লাবের সদস্য পরিচয় দিয়ে বালু উত্তোলন অব্যাহত রাখতে প্রতিদিন ২৫ হাজার টাকা এবং মাসে ৭ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

অভিযোগ অনুযায়ী, তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেন। স্থানীয় লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও যাওয়ার আগে এক দিনের মধ্যে টাকা না দিলে পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দেওয়া হয়।

দুলু মিয়ার আরও অভিযোগ, ঘটনার পর থেকে তার ছবি ও পরিচয় ব্যবহার করে ফেসবুক এবং কয়েকটি অনলাইন পোর্টালে ধারাবাহিকভাবে মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এতে তার ব্যক্তিগত ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন হচ্ছে এবং তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রথমে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান না হওয়ায় এবং অপপ্রচার অব্যাহত থাকায় তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

তবে অভিযোগপত্রে অভিযুক্তদের বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলন, মাদক ব্যবসা বা অন্যান্য অপরাধে জড়িত থাকার যেসব দাবি করা হয়েছে, সেগুলো অভিযোগকারীর বক্তব্য। এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, "অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

বুড়িগঙ্গা

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ছাতকে ৩ সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, থানায় লিখিত আবেদন

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x