ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

ছাতকের প্রবাসীদের অংশগ্রহণে যুক্তরাজ্যে বসছে CSA ইউনিয়ন কাপ ২০২৬

যুক্তরাজ্যে বসবাসরত ছাতক অঞ্চলের প্রবাসীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে CSA ইউনিয়ন কাপ ২০২৬ ইংরেজি। 

আয়োজকরা জানিয়েছেন, এবারের আসরটি আগের সব আয়োজনকে ছাড়িয়ে সবচেয়ে বড় ও প্রতিযোগিতাপূর্ণ টুর্নামেন্ট হতে যাচ্ছে।

আগামী রবিবার, ২ আগস্ট ২০২৬, লন্ডনের স্টেপনি গ্রিন অ্যাস্ট্রো (Stepney Green Astro), E1 3NG মাঠে দিনব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে সকাল ১০টায় ‘রাউন্ড-রবিন’ পদ্ধতিতে এবং ম্যাচের ফিক্সচার সেদিনই প্রকাশ করা হবে।

আয়োজকদের পক্ষ থেকে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্তে বসবাসরত ছাতকের বাসিন্দাদের নিজ নিজ ইউনিয়নের প্রতিনিধিত্ব করে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। 

কোনো খেলোয়াড় নিজের ইউনিয়নের দল সম্পর্কে জানতে চাইলে আয়োজকদের সঙ্গে যোগাযোগ করলে সংশ্লিষ্ট দলের সঙ্গে যুক্ত করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

শুধু খেলাই নয়, এটি একটি পরিবার-বান্ধব কমিউনিটি আয়োজন। দর্শনার্থীদের জন্য থাকবে বিভিন্ন ধরণের স্টল, খাবার ও বিনোদনের ব্যবস্থা।

গত আসরের চ্যাম্পিয়ন দোলার বাজার ইউনিয়ন এবার টানা তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। অন্যদিকে সাবেক চ্যাম্পিয়ন ভাতগাঁও ও সিংচাপাইর ইউনিয়ন আরও শক্তিশালী দল নিয়ে অংশ নিচ্ছে। 

এছাড়া ছাতক পৌরসভা, জাউয়া বাজার, খুরমা ইউনিয়ন, ছৈলা আফজালাবাদ, গোবিন্দগঞ্জ-  সৈদেরগাঁও ও কালারুকা ইউনিয়ন-কে সম্ভাব্য চমক জাগানো দল হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আয়োজকদের আশা, ছাতকের প্রবাসীদের মিলনমেলায় পরিণত হওয়া এই টুর্নামেন্টে খেলোয়াড় ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে।

(চেয়ারম্যান) জামাল হোসেন 

 (ভাইস-চেয়ারম্যান)  সুরত মিয়া ও ব্যবস্থাপনা কমিটির নেতৃত্বে ছাতক স্পোর্টস অ্যাসোসিয়েশন গর্বিত।

বুড়িগঙ্গা

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ছাতকের প্রবাসীদের অংশগ্রহণে যুক্তরাজ্যে বসছে CSA ইউনিয়ন কাপ ২০২৬

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x