আগামী জলঢাকা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন হাফেজ কারী মাওলানা জাফর আহমেদ।
নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি ও জনপ্রিয় তরুণ ইসলামিক বক্তা হাফেজ মাওলানা জাফর আহমদ। স্থানীয় আলেম-ওলামা ও সাধারণ জনগণের কথা ভেবে তিনি এ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
মাওলানা জাফর আহমদ এলাকায় একজন দ্বীনি ব্যক্তিত্ব ও সমাজসেবক হিসেবে বেশ পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি ধর্মীয় আলোচনার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।
নির্বাচনে প্রার্থিতার বিষয়ে মাওলানা জাফর আহমদ জানান, অবহেলিত জলঢাকা উপজেলাকে একটি সুশাসিত, দুর্নীতিমুক্ত ও মডেল উপজেলায় রূপান্তর করতেই তিনি মাঠে নেমেছেন। সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষা এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করাই তাঁর মূল লক্ষ্য।
তাঁর এই ঘোষণার পর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়নে তরুণ ও সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় আলেম সমাজ ও তাঁর সমর্থকরা ইতোমধ্যে বিভিন্ন এলাকায় গণসংযোগ শুরু করেছেন।