ঢাকা    বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

অভিনব নকশার পাটপন্যই পারে রপ্তানি বাজারে শক্ত অবস্থান নিতে: কর্মশালার অভিমত

আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে পণ্যের গুণগত মানের পাশাপাশি নকশা ও উপস্থাপনার ওপর গুরুত্ব দিতে হবে বলে মত দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের মতে, বিশ্ববাজারের ক্রেতারা এখন শুধু পণ্য নয়, পণ্যের আধুনিকতা, ব্যবহারিক দিক, রং ও ডিজাইনও বিবেচনায় নিচ্ছেন। তাই সময়োপযোগী ও অভিনব নকশার পাটপণ্যই রপ্তানি বাজারে শক্ত অবস্থান তৈরি করতে পারে।

উদ্যোক্তাদের ডিজাইন–দক্ষতা বাড়াতে গত ৯ থেকে ১৬ মে পর্যন্ত এক কর্মশালার আয়োজন করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) এবং বাংলাদেশ বহুমুখী পাটপণ্য উৎপাদক ও রপ্তানিকারক সমিতি যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালার উদ্বোধন করেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান। এ সময় উপস্থিত ছিলেন জেপিডিসির ব্যবস্থাপনা পরিচালক জাহিদ হোসেন এবং বিজনেস প্রমোশন কাউন্সিলের পরিচালক রাজ্জাকুল ইসলাম।

কর্মশালায় বক্তারা বলেন, একজন উদ্যোক্তার সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাভাবনা ও যুগোপযোগী ডিজাইন আন্তর্জাতিক বাজারে তাঁর অবস্থানকে শক্তিশালী করে। একটি ভালো ডিজাইন শুধু পণ্যের সৌন্দর্য বাড়ায় না, ক্রেতার আগ্রহ তৈরি করে এবং বাজার সম্প্রসারণেও ভূমিকা রাখে। একই সঙ্গে পণ্যের বাণিজ্যিক মূল্যও বাড়িয়ে দেয়।

তারা আরও বলেন, বাংলাদেশের পাটজাত পণ্য, বিশেষ করে বহুমুখী পাটপণ্যের ডিজাইন উন্নয়নে এখনো পর্যাপ্ত প্রাতিষ্ঠানিক উদ্যোগ গড়ে ওঠেনি। অধিকাংশ উদ্যোক্তা ব্যক্তিগত অভিজ্ঞতা ও সীমিত সুযোগ–সুবিধা নিয়ে কাজ করছেন। তবে আন্তর্জাতিক বাজারে দীর্ঘমেয়াদে টিকে থাকতে গবেষণাভিত্তিক, আধুনিক ও বাজারমুখী ডিজাইন উন্নয়নের বিকল্প নেই।

নতুন উদ্যোক্তা এবং স্থানীয় বাজারে কাজ করা উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ তৈরি ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন করা হয়। এতে ৩০ জন উদ্যোক্তা অংশ নেন। দেশের তিনজন স্বনামধন্য ডিজাইনার কর্মশালাটি পরিচালনা করেন।সমাপনী অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, এ কর্মশালার মাধ্যমে উদ্যোক্তারা আন্তর্জাতিক বাজার সম্পর্কে আরও কার্যকর দিকনির্দেশনা ও আত্মবিশ্বাস অর্জন করেছেন। এর মাধ্যমে তাঁরা রপ্তানি বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন ডিজাইনার কোহিনুর বেগম, শিল্পী শৈবাল সাহা, নেদারল্যান্ডভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা পামের বাংলাদেশ প্রতিনিধি সাইফুল ইসলাম সুমন এবং বাংলাদেশ বহুমুখী পাটজাত পণ্য উৎপাদক ও রপ্তানিকারক সমিতির সভাপতি মো. রাশেদুল করিম মুন্না।

বুড়িগঙ্গা

বুধবার, ০৮ জুলাই ২০২৬

অভিনব নকশার পাটপন্যই পারে রপ্তানি বাজারে শক্ত অবস্থান নিতে: কর্মশালার অভিমত

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x