ঢাকা    শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

অনশন ভাঙার পর সোনম ওয়াংচুককে মোদির বার্তা

ছবি: সংগৃহীত

টানা ২৬ দিনের অনশন কর্মসূচি শেষ করার কয়েক ঘণ্টার মধ্যেই জলবায়ু আন্দোলনকর্মী, বিজ্ঞানী সোনম ওয়াংচুকের উদ্দেশে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ওয়াংচুককে চিকিৎসকদের পরামর্শ মেনে দ্রুত সুস্থ হয়ে ওঠার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি লেখেন, ‘আমি সোনমজিকে অনুরোধ করছি, তিনি যেন চিকিৎসকদের পরামর্শ মেনে চলেন এবং যত দ্রুত সম্ভব আগের শারীরিক ওজন ফিরে পান। সর্বশক্তিমানের কাছে তার সুস্বাস্থ্য কামনা করছি।’

গত ২৮ জুন থেকে অনশনরত সোনম ওয়াংচুক বৃহস্পতিবার গুরগাঁওয়ের মেদান্তা হাসপাতালে অনশন ভাঙেন। সরকার আশ্বাস দেয়, দিল্লির যন্তর মন্তরের শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। এই আশ্বাসের পরই তিনি অনশন প্রত্যাহার করেন।

অনশন ভাঙার সময় কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং, লেহ-লাদাখ অ্যাপেক্স বডির জ্যেষ্ঠ নেতারা, চিকিৎসক এবং ওয়াংচুকের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দুই মন্ত্রী তাকে পানীয় পান করিয়ে অনশন ভাঙতে সহায়তা করেন।

অনশন ভাঙার পর ওয়াংচুক বলেন, ‘আমি কৃতজ্ঞ এবং আনন্দিত যে অনশন ভাঙতে পারছি। সবাইকে ধন্যবাদ।’

পরে স্ত্রী গীতাঞ্জলীর দিকে তাকিয়ে তিনি বলেন, ‘গীতাঞ্জলি সব সময় আমার পাশে থেকেছে। তোমাকে শুধু ধন্যবাদ নয়, আমার অনুভূতির কথাও জানাতে চাই।’

এ সময় জেপি নাড্ডা সরকারের পক্ষ থেকে দেওয়া আশ্বাস পড়ে শোনান। তিনি বলেন, দিল্লির যন্তর-মন্তরে শান্তিপূর্ণভাবে আন্দোলনকারীদের বিরুদ্ধে এবং ২০ জুলাই সংসদ অভিমুখে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মামলা না করার বিষয়ে সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে।

তিনি আরও জানান, প্রশ্নফাঁসের সমাধান ও পরীক্ষাব্যবস্থার সংস্কার নিয়ে সংসদে আলোচনার আশ্বাস ইতোমধ্যে দেওয়া হয়েছে। পাশাপাশি সাম্প্রতিক নিট প্রশ্নফাঁস-সংক্রান্ত আত্মহত্যার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিও সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে।

এদিকে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে ওয়াংচুকের অনশন ভাঙাকে স্বাগত জানিয়েছেন। এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘নিজের জীবন বাজি রেখে আপনি পুরো জাতির বিবেককে জাগিয়ে তুলেছেন। দেশের জন্য আপনার জীবন অত্যন্ত মূল্যবান।’

তবে তিনি জানান, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত যন্তর-মন্তরে সিজেপির শান্তিপূর্ণ আন্দোলন চলবে।

অন্যদিকে বৃহস্পতিবার রাতে রাতে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রশ্নফাঁসের ঘটনায় আরও কঠোর পদক্ষেপের আশ্বাস দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি বলেন, ‘প্রশ্নফাঁস কোনো সাধারণ বিষয় নয়। লাখো শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য এটি অত্যন্ত বেদনাদায়ক। তাই গত আড়াই মাসে সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে।’

মোদি জানান, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের একটি শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয়, সে জন্য দ্রুত পরীক্ষা আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রশ্নফাঁস-সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট-ট্র্যাক কোর্ট গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রিসভার আলোচনা শেষে এ-সংক্রান্ত বিল সংসদের চলতি অধিবেশনের দ্বিতীয় সপ্তাহেই পাশ করার চেষ্টা করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

সূত্র: এনডিটিভি

বিষয় : ভারত নরেন্দ্র মোদি সোনম ওয়াংচুক

বুড়িগঙ্গা

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

অনশন ভাঙার পর সোনম ওয়াংচুককে মোদির বার্তা

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x