বরিশালের উজিরপুর উপজেলার ১নং সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ খায়রুল আলম সুমন খান। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন।
রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
এছাড়া তিনি বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ফোরামের শৃঙ্খলা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ মানবাধিকার কমিশন গাজীপুর জেলার কার্যকরী সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী তারুণ্যের দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
খায়রুল আলম সুমন খান জানান, সাতলা ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করাই তাঁর মূল লক্ষ্য। জনগণের সমর্থন ও ভালোবাসা পেলে ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।
তিনি আরও বলেন, ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করতে চান।
তাঁর প্রত্যাশা, দলমত নির্বিশেষে সাতলা ইউনিয়নের সর্বস্তরের মানুষ তাঁকে সমর্থন দিয়ে জনসেবার সুযোগ করে দেবেন।
তাঁর প্রত্যাশা—সাতলা ইউনিয়ন হবে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত; গড়ে উঠবে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ইউনিয়ন।