বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, সরকারি বাঙলা কলেজ শাখার ২০২৬–২০২৮ সেশনের কমিটি পুনর্গঠন করা হয়েছে। শুক্রবার বাঙলা কলেজ কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত এক সভায় সদস্যদের পরামর্শক্রমে নতুন কমিটি পুনর্গঠন ও ঘোষণা করা হয়।
পবিত্র কুরআনুল কারীম তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তিলাওয়াত করেন বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের কুষ্টিয়া পশ্চিম সাংগঠনিক যেলার সাবেক সেক্রেটারি মামুন বিন হাসমত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাঙলা কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক মুনাজীর আহসান।
প্রথম অধিবেশনে বক্তব্য দেন বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবদুল্লাহ আল-মারুফ। তিনি জামা‘আতবদ্ধ জীবনের গুরুত্ব ও দাওয়াতি কার্যক্রমের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ ছাড়া আহলেহাদীছ পেশাজীবী ফোরামের শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান যুবসমাজের দক্ষতা উন্নয়ন ও কর্মমুখী যোগ্যতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আবদুল্লাহ আল-মুছাদ্দিকের পরিচালনায় শূরা-পরামর্শ বৈঠক অনুষ্ঠিত হয়। সদস্যদের মতামত ও পরামর্শের ভিত্তিতে ২০২৬–২০২৮ সেশনের নতুন কমিটি পুনর্গঠন করা হয়। এ সময় তিনি দায়িত্বশীলদের কর্তব্য, সাংগঠনিক শৃঙ্খলা এবং দাওয়াতি কার্যক্রমে আত্মনিয়োগের বিষয়ে গুরুত্বপূর্ণ নসীহা প্রদান করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলেহাদীছ উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আল ইমরান, বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের ঢাকা দক্ষিণ সাংগঠনিক যেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু সাঈদ, ঢাকা কলেজ শাখার সাধারণ সম্পাদক আবু রায়হান এবং বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আব্দুস সবুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঙলা কলেজ শাখার সভাপতি মুহাইমিনুল রনক।
নবগঠিত কমিটির দায়িত্বশীলবৃন্দ
২০২৬–২০২৮ সেশনের জন্য পুনর্গঠিত কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন—
১. সভাপতি: মুহাইমিনুল রনক — কুষ্টিয়া
২. সহ-সভাপতি: জয়নাল আবেদীন — নাটোর
৩. সাধারণ সম্পাদক: তুষার হোসেন — ঝিনাইদহ
৪. সাংগঠনিক সম্পাদক: মুনাজীর আহসান — পিরোজপুর
৫. অর্থ সম্পাদক: হযরত আলী — রংপুর
৬. প্রচার সম্পাদক: রাকিবুল ইসলাম — ঢাকা
৭. প্রশিক্ষণ সম্পাদক: মাহাফুজ হোসেন — সিরাজগঞ্জ
৮. ছাত্রবিষয়ক সম্পাদক: তামিম হোসেন — সাতক্ষীরা
৯. সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক: ইসতিয়াক আহমেদ — গাজীপুর
১০. সমাজকল্যাণ সম্পাদক: জাহিদ হোসেন — ময়মনসিংহ
১১. দপ্তর সম্পাদক: গোলাম রাব্বানী — নাটোর।
কমিটি ঘোষণার পর নবগঠিত দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান আবদুল্লাহ আল-মুছাদ্দিক। পরিশেষে বৈঠক ভঙ্গের দো‘আর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
নবগঠিত কমিটির সদস্যরা সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করা, দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের মাঝে দ্বীনি চেতনা ও নৈতিক মূল্যবোধ বিকাশে ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।
মহান আল্লাহ তাআলা নবগঠিত কমিটির সকল দায়িত্বশীলকে ইখলাছ, আমানতদারি ও নিষ্ঠার সঙ্গে দ্বীনের খেদমত করার তাওফীক দান করুন। আমীন।